সব
facebook apsnews24.com
বাল্য বিবাহের অপরাধে মা গ্রেফতার - APSNews24.Com

বাল্য বিবাহের অপরাধে মা গ্রেফতার

বাল্য বিবাহের অপরাধে মা গ্রেফতার

গৌরনদীতে বাল্য বিবাহ দেয়ার সময় মাকে গ্রেফতার ও মামাকে জরিমানা l

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামে জাল জন্ম সনদ তৈরি করে বাল্য বিবাহ দেয়ার সময় মাদ্রসা ছাত্রীর মাকে গ্রেফতার ও মামাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত।

উপজেলা ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, ওই গ্রামের দুবাই প্রবাসী এরশাদ হাওলাদের কন্যা স্থানীয় কাওমী মাদ্রাসার ছাত্রীর মা পাখি খানম জাল জন্ম সনদ তৈরি করে পাশর্^বর্তী কালকিনি উপজেলার বনগ্রামের সেলিম বেপারীর সাথে আজ বিবাহর দিন ধার্য় করেন।

রোববার দুপুরে খবর পেয়ে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স গৌরনদী মডেল থানার একদল পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের লোকজন নিয়ে ওই বাড়িতে হাজির হন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স মেয়ে বয়স নিয়ে চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে মেয়ের মামা মেহেদী হাসান কুদ্দুছ বয়স প্রমানের জন্য জন্ম সনদ প্রদর্শন করেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের সচিব নাসির উদ্দিন অনলাইনে চেক করলে উক্ত জন্ম সনদ জাল প্রমানিত হয়। জাল জন্ম সনদ তৈরির অপরাধে ইউপি সচিব বাদি হয়ে মেয়ের মা পাখি খানমকে আসামি করে গৌরনদী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন। বর পক্ষকে মুঠো ফোনে বরযাত্রী নিয়ে আসতে বারন করে দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স। পুলিশ পাখি খানমকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যায়। মামা কুদ্দুছ ২০ হাজার টাকা জরিমানা দিয়ে ভূল স্বীকার করেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

না ফেরার দেশে চলে গেলেন জাপান গার্ডেন সিটির চেয়ারম্যান খলিলুর রহমান

না ফেরার দেশে চলে গেলেন জাপান গার্ডেন সিটির চেয়ারম্যান খলিলুর রহমান

চিলমারীতে রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

চিলমারীতে রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুলাদী বাটামারা ছাত্রলীগের নবকমিটির সা. সম্পাদক ফিরোজ মাহমুদ’কে অভিন্দন

মুলাদী বাটামারা ছাত্রলীগের নবকমিটির সা. সম্পাদক ফিরোজ মাহমুদ’কে অভিন্দন

বাল্য বিবাহের অপরাধে মা গ্রেফতার

বাল্য বিবাহের অপরাধে মা গ্রেফতার

সিলেটের খাদিম পাড়ায় ফোমের কারখানায় আগুন

সিলেটের খাদিম পাড়ায় ফোমের কারখানায় আগুন

সাংবাদিক আরিফুলকে নির্যাতন, কুড়িগ্রামে সংবাদকর্মীদের মানববন্ধন

সাংবাদিক আরিফুলকে নির্যাতন, কুড়িগ্রামে সংবাদকর্মীদের মানববন্ধন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ