সব
facebook apsnews24.com
সাংবাদিক আরিফুলকে নির্যাতন, কুড়িগ্রামে সংবাদকর্মীদের মানববন্ধন - APSNews24.Com

সাংবাদিক আরিফুলকে নির্যাতন, কুড়িগ্রামে সংবাদকর্মীদের মানববন্ধন

সাংবাদিক আরিফুলকে নির্যাতন, কুড়িগ্রামে সংবাদকর্মীদের মানববন্ধন

মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধিঃ সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে ভ্রাম্যমান আদালতের অভিযানের নামে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন ও ক্রসফায়ার দেয়ার চেষ্টার ঘটনার এক বছর মামলার অগ্রগতি না থাকায় অসন্তোষ প্রকাশ করে দ্রুত প্রতিবেদন জমাসহ কার্যক্রম হাতে নেয়ার দাবীতে মানববন্ধন হয়েছে।
রবিবার বেলা ১২টায় কুড়িগ্রামের জিরো পয়েন্টে (শাপলা চত্ত্বর) স্থানীয় সংবাদকর্মী ও স্থানীয় সূধীমহলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

বার্তা বাজার এর জেলা প্রতিনিধি সুজন মোহন্ত এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক রাজু মোস্তাফিজ, সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, সাংবাদিক রাশেদুল ইসলাম, গনকমিটির সদস্য মামুনুর রশিদ,রাষ্ট্রচিন্তার সদস্য দিল্লুর রহমান প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা বলেন, আরিফুলকে হত্যাচেষ্টার জঘন্য কর্ম কান্ডের সেই সময়ের জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ তিন ম্যাজিস্ট্রট জড়িত থাকায় সাগর-রুনির মামলার মতো এ মামলাটিও প্রভাবিত হচ্ছে। দ্রুত মামলার প্রতিবদন জমা নিয়ে দ্রুত রায়ের ব্যবস্থা না করলে দেশব্যাপী আন্দোলন করা হবে ।

গত বছরের ১৩ মার্চ মধ্যরাতে সেই সময়ের আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রট রিটু বিকাশ চাকমা অভিযানের নাম করে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন করে। ধরলা পাড়ে নিয়ে তাকে ক্রসফায়ারের নাম করে হত্যার চেষ্টা চালানো হয়। পরে তাকে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগ এনে মামলা দিয়ে জেলে দেয়া হয়। এ ঘটনায় চারজনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। কিন্তি এক বছরেও সে মামলার প্রতিবদন জমা হয়নি।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মুলাদী বাটামারা ছাত্রলীগের নবকমিটির সা. সম্পাদক ফিরোজ মাহমুদ’কে অভিন্দন

মুলাদী বাটামারা ছাত্রলীগের নবকমিটির সা. সম্পাদক ফিরোজ মাহমুদ’কে অভিন্দন

বাল্য বিবাহের অপরাধে মা গ্রেফতার

বাল্য বিবাহের অপরাধে মা গ্রেফতার

সিলেটের খাদিম পাড়ায় ফোমের কারখানায় আগুন

সিলেটের খাদিম পাড়ায় ফোমের কারখানায় আগুন

সাংবাদিক আরিফুলকে নির্যাতন, কুড়িগ্রামে সংবাদকর্মীদের মানববন্ধন

সাংবাদিক আরিফুলকে নির্যাতন, কুড়িগ্রামে সংবাদকর্মীদের মানববন্ধন

বদনাই আসাদুলের জীবিকার হাতিয়ার

বদনাই আসাদুলের জীবিকার হাতিয়ার

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জয়নগরের ফিরোজ

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জয়নগরের ফিরোজ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ