সব
facebook apsnews24.com
লকডাউনের পথে ইতালি, জার্মানিতে করোনার তৃতীয় ঢেউ - APSNews24.Com

লকডাউনের পথে ইতালি, জার্মানিতে করোনার তৃতীয় ঢেউ

লকডাউনের পথে ইতালি, জার্মানিতে করোনার তৃতীয় ঢেউ

আবারো করোনা আতঙ্কে বিশ্ব। ফের লকডাউনের পথে হাঁটতে চলছে ইতালি। এদিকে জার্মানিতে শুরু হয়েছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। আগেই এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন সেদেশের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল।

সংবাদ মাধ্যম সিএনবিসির বরাতে জানা যায়, আগামী সোমবার (১৪ মার্চ) থেকে ইতালির রাজধানী রোম থেকে বাণিজ্যিক রাজধানী মিলানের মতো বহু শহরেই কড়া হচ্ছে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। দৈনিক সংক্রমণ ২৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে গত কয়েকদিন ধরেই। ফলে মানুষের মনে ফের ফিরতে শুরু করেছে আতঙ্ক।

এদিকে শুক্রবার (১২ মার্চ) জার্মানির জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র লোথার ওয়েলার সবাইকে সতর্ক করে জানিয়েছেন, দেশে সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। ক্রমেই নিষেধাজ্ঞা হালকা করা হচ্ছিল। দ্রুত গতিতে চলছিল টিকা-করণও। এরই মধ্যে আবার আতঙ্ক ছড়াচ্ছে ভাইরাস।

গত বছর ইউরোপের মধ্যে প্রথম ইটালিতেই করোনার প্রকোপ শুরু হয়। হুহু করে বাড়তে থাকে সংক্রমণ। মারা যান বহু মানুষ। সেই আতঙ্কই যেন নতুন করে ফিরে আসছে স্মৃতিতে। কেবল জার্মানি বা ইটালিই নয়, করোনার নতুন স্ট্রেইন দাপট দেখাচ্ছে স্পেন, ব্রিটেন-সহ ইউরোপের অন্যান্য দেশেও।

  • 7
    Shares

আপনার মতামত লিখুন :

কাদের মির্জাকে প্রধান আসামি করে মামলা নেয়নি পুলিশ

কাদের মির্জাকে প্রধান আসামি করে মামলা নেয়নি পুলিশ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ৭৯বার পেছাল

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ৭৯বার পেছাল

রাজারহাট প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

রাজারহাট প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

দলীয় ফরম বিক্রি উন্মুক্ত করল আওয়ামী লীগ

দলীয় ফরম বিক্রি উন্মুক্ত করল আওয়ামী লীগ

কলারোয়ায় ওয়ারেন্টভূক্ত ৭ আসামী আটক

কলারোয়ায় ওয়ারেন্টভূক্ত ৭ আসামী আটক

যশোরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার।

যশোরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ