মাসুদ রানা, রাজারহাট প্রতিনিধি : রাজারহাট প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজারহাট প্রেসক্লাব কার্যালয়ে সরকার অরুণ যদুকে সভাপতি ও আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক করে ২৬সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সরকার অরুণ যদুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এস এম ছানালাল বকসী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কমিটি ঘোষণা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম চাষী,সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদ,অধ্যক্ষ বাদশা মিয়া, এসএ টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি বাদশা সৈকত, জিটিভির কুড়িগ্রাম প্রতিনিধি জাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ন আহবায়ক ছামিউল ইসলাম সহ অনেকে।
কমিটির অন্যান্য পদে মনোনীতরা হচ্ছেন,মোবাশ্বের আলম লিটন- সহ সভাপতি, রাজারহাট প্রেসক্লাব। প্রতিনিধি, দৈনিক সাইফ, দৈনিক তৃতীয়মাত্রা, ক্রাইম অনুসন্ধান।
সরওয়ারদী বুলু- যুগ্ম সাধারণ সম্পাদক, রাজারহাট প্রেসক্লাব, স্টাফ রিপোর্টার দৈনিক কুড়িগ্রাম খবর। আরিফুল ইসলাম আরিফ – সাংগঠনিক সম্পাদক, রাজারহাট প্রেসক্লাব প্রতিনিধি, ডেইলী নিউ নেশন।
শাহাদৎ হোসেন লাল,প্রচার সম্পাদক,রাজারহাট প্রেসক্লাব। প্রতিনিধি, দৈনিক সংবাদ সংযোগ। মোফাকখেরুল ইসলাম মাসুম- কোষাধ্যক্ষ , রাজারহাট প্রেসক্লাব। প্রতিনিধি,ডেইলী মুসলিম টাইমস। মাহবুবার রহমান, দপ্তর সম্পাদক,রাজারহাট প্রেসক্লাব। প্রতিনিধি,দৈনিক নয়া দিগন্ত, ফোকাস বিডি ২৪কম।
আইয়ুব আলী আনছারী- ধর্মীয় সম্পাদক, রাজারহাট প্রেসক্লাব। প্রতিনিধি,দৈনিক নওরোজ,সংবাদ চ্যানেল।
জহরুল হক মণ্ডল – সাংস্কৃতিক সম্পাদক, রাজারহাট প্রেসক্লাব। প্রতিনিধি,দৈনিক আলোর দিগন্ত।
কার্যকারী সদস্য শিখা অরুণ মায়া,উপজেলা প্রতিনিধি,দৈনিক এশিয়া বানী।
সাজ্জাদুল ইসলাম সেতু -উপজেলা প্রতিনিধি, দৈনিক জাগো বাহে। মোঃ মাসুদ রানা,উপজেলা,প্রতিনিধি দৈনিক দেশসেবা,আজকের সংবাদ,সোনার বাংলা ৩৬৫.কম।
আয়াতুল হোসেন জাহিদ,উপজেলা প্রতিনিধি, দৈনিক কুড়িগ্রাম খবর। রাশেদুল ইসলাম,উপজেলা প্রতিনিধি,দৈনিক মুক্ত খবর, সংবাদ প্রতিক্ষণ সহ ২৬ সদস্য বিশিষ্ঠ কমিটি করা হয়।


