সব
facebook apsnews24.com
এস এম এস এ জানা যাবে মামলার তারিখ - APSNews24.Com

এস এম এস এ জানা যাবে মামলার তারিখ

এস এম এস এ জানা যাবে মামলার তারিখ

ফৌজদারি মামলায় আদালতে যথাসময়ে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে প্রচলিত সমনজারি পদ্ধতির পাশাপাশি সাক্ষীর মোবাইল ফোনে সংক্ষিপ্ত বার্তার (এসএমএস) মাধ্যমে তারিখ জানানো হবে। এই সেবা দিতে আইন ও বিচার বিভাগ এবং রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগের পক্ষে যুগ্মসচিব এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়া আর টেলিটকের পক্ষে জেনারেল ম্যানেজার প্রভাষ চন্দ্র রায় চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় আইন সচিব মো. গোলাম সারওয়ারসহ আইন ও বিচার বিভাগ এবং টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনমন্ত্রী এবং আইন সচিবের তত্ত্বাবধানে আদালতে বিচারাধীন মামলা সম্পর্কে দ্রুততম সময়ে সাক্ষীকে অবগত করার জন্য এ চুক্তি হয়েছে। কুমিল্লা ও নরসিংদী জেলায় প্রাথমিকভাবে পাইলট প্রোগ্রামের মাধ্যমে কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এসএমএসের মাধ্যমে এই ডিজিটাল সমন জারির কার্যক্রম ১৮ মার্চ উদ্বোধন করা হবে। এর ফলে সহজে ও স্বল্প খরচে আদালতে সাক্ষীর উপস্থিতি নিশ্চিতের পাশাপাশি মামলা নিষ্পত্তিতে সময় কমে আসবে বলে আশা করা হচ্ছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো চার বাংলাদেশি নারী বিচারক

শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো চার বাংলাদেশি নারী বিচারক

জামালপুরের সেই ডিসির বেতন কমে অর্ধেক, পাবেন না পদোন্নতি

জামালপুরের সেই ডিসির বেতন কমে অর্ধেক, পাবেন না পদোন্নতি

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আইনমন্ত্রী বিবিসিকে যা বলেছেন

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আইনমন্ত্রী বিবিসিকে যা বলেছেন

এখন ৬ কোটি টাকা মামলার শুনানি করতে পারবেন হাইকোর্টের একক বেঞ্চ

এখন ৬ কোটি টাকা মামলার শুনানি করতে পারবেন হাইকোর্টের একক বেঞ্চ

আল-জাজিরা নিয়ে নগদকে জড়িয়ে লিফলেট: সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

আল-জাজিরা নিয়ে নগদকে জড়িয়ে লিফলেট: সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

উচ্চ আদালতের রায় বাংলা অনুবাদে আসছে সফটওয়্যার

উচ্চ আদালতের রায় বাংলা অনুবাদে আসছে সফটওয়্যার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ