মহেশখালি প্রতিনিধি-১০মার্চ
আসন্ন মহেশখালীর হোয়ানক ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর কাশেম চৌধুরী;
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি ৩/এ আজ ১০ই মার্চ বিকালে দলীয় মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।
আগামী ১১ই এপ্রিল ২০২১ইং তারিখে হোয়ানক ইউপির ভোট গ্রহণ অনুষ্টিত হবে। বর্ষিয়ান রাজনীতিবিদ মীর কাশেম চৌধুরী হোয়ানক ইউপির সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। মীর কাশেম চৌধুরী জানান,বাংলাদেশ আওয়ামীলীগের ইউপি নির্বাচনের মনোনয়ন বোর্ড যদি আমাকে দলীয় প্রতীক নৌকা মার্কার মনোনয়ন দেয়, তাহলে আমি বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় ছিনিয়ে এনে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবো,কারণ আমার রয়েছে বিশাল ভোট ব্যাংক। তৃণমুল থেকে উঠে আসা বর্ষিয়ান রাজনীতি বিদ মীর কাশেম চৌধুরী আনন্দে উৎভেলিত হয়ে বলে বলেন- বাংলাদেশ আওয়ামীলীগে ত্যাগীদের মুল্যায়ন করা হয়। আমার দীর্ঘ রাজৈনিক জীবন পর্যালোচনা করলে বেরিয়ে আসবে মহান স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বর্তমানে বর্ণাঢ্য রাজৈনিক জীবনের ফলাফল। নৌকা মার্কা একটি পবিত্র প্রতীক। আমি প্রায় শেষ বয়সে এসে দলের কাছে সম্মান হিসেবে নৌকা প্রতীকের মনোনয়ন চাই।


