মাসুদ রানা, রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি :
রাজারহাটে বাবার সাথে বিরোধের জের ধরে এক অভিভাবকের সন্তানকে ভর্তি করাতে অস্বীকৃতি জানিয়েছেন সুন্দরগ্রাম পুটিকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আবুল হোসেনের অভিযোগ, তার ছেলে আসিক রহমান সুন্দরগ্রাম পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাকে সুন্দরগ্রাম পুটিকাটা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করার উদ্দেশ্যে ফরম তোলেন। সেই ফরম পূরণ করে বেশ কয়েক দিন তিনি বিদ্যালয়ে যান। কিন্তু শিক্ষকরা ফরম জমা না নিয়ে টালবাহানা শুরু করেন। ৪ মার্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দ কুমার জানান, তার সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করতে প্রধান শিক্ষক নিষেধ করেছেন। এরপর তিনি সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।
প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধির পরিচয় পাওয়ার পর নিজের পরিচয় গোপন করে বলেন, ‘আমি রফিকুল ইসলাম না, তার ভাই বলছি।’


