সব
facebook apsnews24.com
হারতা ইউপি নির্বাচনে আ'লীগ মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা লিটু - APSNews24.Com

হারতা ইউপি নির্বাচনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা লিটু

হারতা ইউপি নির্বাচনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা লিটু

তালহা জাহিদঃ আসন্ন উজিরপুরের হারতা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে চেয়ারম্যান হতে চান সব্যসাচী হালদার লিটু।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে ইতোমধ্যেই বরিশাল জেলা আওয়ামী লীগে বরাবর আবেদন ফরম জমা দিয়েছেন তিনি।

গ্রাম হবে শহর’ এই মন্ত্রে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে চান তিনি। একই সঙ্গে শিক্ষা, খেলাধুলা, স্বাস্থ্য, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাস্তাঘাটের উন্নয়ন ও সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদান রাখতে চান এই প্রার্থী।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মহামারি করোনার সময়ে অন্য নেতারা যখন ভয়ে ঘরমুখো তখন তিনি ও তার পরিবার জনগনের পাশে দাঁড়িয়েছিলেন। প্রায় পাঁচশত পরিবারের মাঝে সাধ্যমতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছিলেন।

করোনাকালীন সময়ে যখন সবাই মৃতদেহ ফেলে রেখে যায়, তখন তিনি তার নেতৃত্বে মৃতদেহ সৎকারের কাজ করেছেন। করোনা ছাড়াও সব সময় মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে রাখেন।

সব্যসাচী হালদার লিটু সাবেক সমাজসেবা বিষয়ক উপ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সাবেক কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সদস্য ৭নং ওয়ার্ড, হারতা ইউনিয়ন আওয়ামী লীগ। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শ্রী শ্রী রমনা কালী মন্দির ঢাকা। জনগন আশাবাদী ও মনে প্রানে বিশ্বাস করেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক এর দাবিদার।

  • 157
    Shares

আপনার মতামত লিখুন :

হারতা ইউপি নির্বাচনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা লিটু

হারতা ইউপি নির্বাচনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা লিটু

বিএনপির খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে: কাদের

বিএনপির খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে: কাদের

বৃহত্তর সিলেট জেলায় দিন দিন ভোটার সংখ্যা বাড়তে শুরু করেছে

বৃহত্তর সিলেট জেলায় দিন দিন ভোটার সংখ্যা বাড়তে শুরু করেছে

ইসতেহার পাঠ দিবসে নেতৃবৃন্দ: ৩ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়

ইসতেহার পাঠ দিবসে নেতৃবৃন্দ: ৩ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়

বিএনপির সঙ্গে চরম ধৈর্য্যের পরিচয় দিয়েছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সঙ্গে চরম ধৈর্য্যের পরিচয় দিয়েছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেসক্লাবে সংঘর্ষ : বিএনপির ৪৭ নেতাকর্মীর নামে মামলা

প্রেসক্লাবে সংঘর্ষ : বিএনপির ৪৭ নেতাকর্মীর নামে মামলা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ