সব
facebook apsnews24.com
দেশের ভাবমূর্তি রক্ষায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি: ইকবাল মাহমুদ - APSNews24.Com

দেশের ভাবমূর্তি রক্ষায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি: ইকবাল মাহমুদ

দেশের ভাবমূর্তি রক্ষায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি: ইকবাল মাহমুদ

এক ধরনের অসন্তোষ নিয়ে বিদায় নিচ্ছি উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশের ভাবমূর্তি রক্ষায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। দুদক চেয়ারম্যান ও কমিশনারদের ফেয়ারওয়েল উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ইকবাল মাহমুদ বলেন, এক ধরনের অসন্তোষ নিয়ে বিদায় নিচ্ছি যে, আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারিনি।

দেশের ভাবমূর্তি রক্ষায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত ছিলেন বলে উল্লেখ করে তিনি আরও বলেন, গত পাঁচ বছর ধরে নিয়মিত কার্যক্রম পরিচালনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ ছিল না।

তিনি বলেন, দুদক বর্তমানে আরও বেশি শক্তিশালী এবং এখন আর নখদন্তহীন বাঘ হয়ে নেই। তবে, একটি কমিশনের পক্ষে ব্যাপক হারে কাজ করা সম্ভব নয়। ক্রমান্বয়ে আগামী দিনে দুদক আরও শক্তিশালী হবে।

২০১৬ সালের ১০ মার্চ দুদকে যোগদান করেছিলেন ইকবাল মাহমুদ।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

দেশের ভাবমূর্তি রক্ষায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি: ইকবাল মাহমুদ

দেশের ভাবমূর্তি রক্ষায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি: ইকবাল মাহমুদ

অর্ধশতাব্দী পেরিয়ে ১৮ মিনিটের সেই ভাষণ

অর্ধশতাব্দী পেরিয়ে ১৮ মিনিটের সেই ভাষণ

কমনওয়েলথের সেরা তিন নারী নেতার একজন শেখ হাসিনা

কমনওয়েলথের সেরা তিন নারী নেতার একজন শেখ হাসিনা

মার্কিন রাষ্ট্রদূতের গড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

মার্কিন রাষ্ট্রদূতের গড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের চিন্তাভাবনা করছি না: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের চিন্তাভাবনা করছি না: আইনমন্ত্রী

আবার বাড়ছে করোনা রোগীর সংখ্যা

আবার বাড়ছে করোনা রোগীর সংখ্যা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ