সব
facebook apsnews24.com
কমনওয়েলথের সেরা তিন নারী নেতার একজন শেখ হাসিনা - APSNews24.Com

কমনওয়েলথের সেরা তিন নারী নেতার একজন শেখ হাসিনা

কমনওয়েলথের সেরা তিন নারী নেতার একজন শেখ হাসিনা

অনলাইন ডেস্কঃ কমনওয়েলভুক্ত ৫৪টি দেশের সরকারপ্রধানদের মধ্যে সবচেয়ে অনুপ্রেরণাদায়ী তিন নারী নেতার একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মহামারির মধ্যে অনন্য নেতৃত্বগুণ দেখানোয় তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।

কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস-২০২১ সামনে রেখে গত ৪ মার্চ এক বিশেষ ঘোষণায় তিন সরকারপ্রধানকে করোনাকালে ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণাদায়ী’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, আমি অনেক নারী এবং মেয়ের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছি। তারপরও আমাদের কমনওয়েলথের তিনজন বিস্ময়কর নেতার নাম বলতে চাই- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন, বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ তিন নেতা করোনাকালে যার যার দেশে নিজ নিজ ভূমিকায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন বলেও উল্লেখ করেন কমনওয়েলথ মহাসচিব।

পেট্রেসিয়া বলেন, অনেক নারীর পাশাপাশি এই তিন নেতা আমাকে এমন একটি বিশ্বের আশা দিয়েছেন, যা নারী-পুরুষদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে এবং আমাদের সার্বজনীন মঙ্গলের জন্য কাজ করবে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

মার্কিন রাষ্ট্রদূতের গড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

মার্কিন রাষ্ট্রদূতের গড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের চিন্তাভাবনা করছি না: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের চিন্তাভাবনা করছি না: আইনমন্ত্রী

আবার বাড়ছে করোনা রোগীর সংখ্যা

আবার বাড়ছে করোনা রোগীর সংখ্যা

‘ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে কিনা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন’

‘ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে কিনা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন’

সেরাম থেকে আরও ৪ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চায় বাংলাদেশ

সেরাম থেকে আরও ৪ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চায় বাংলাদেশ

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জমি অধিগ্রহণের চেক বিতরণ

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জমি অধিগ্রহণের চেক বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ