সব
facebook apsnews24.com
সিলেটে স্ত্রীকে ইনজেকশন পুশ করে হত্যা - APSNews24.Com

সিলেটে স্ত্রীকে ইনজেকশন পুশ করে হত্যা

সিলেটে স্ত্রীকে ইনজেকশন পুশ করে হত্যা

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের খাদিম চা বাগানে স্বামী নিজ স্ত্রীকে ইনজেকশন পুশ করে হত্যার অভিযোগ উঠেছে।  সুফিয়া বেগম (২২) নামের ওই মহিলাকে স্বামী হত্যা করেছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে ৭ মার্চ রবিবার বিমানবন্দ থানাধীন খাদিম চা বাগানে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী কোতোয়ালি থানাধীন বাগবাড়ী এলাকার মাসুক মিয়ার ছেলে আয়নুল হককে আটক করেছে। রবিবার (৭ মার্চ) সকালে গৃহবধূ সুফিয়াকে অসুস্থ অবস্থায় তার পরিবারের লোকজন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুফিয়া বেগম বিমানবন্দর থানাধীন খাদিম চা বাগানের ( মিত্রিঙ্গা লাইন বরইতলা) মৃত হারুন মিয়ার মেয়ে।
পুলিশ সূত্র জানায়, গৃহবধূ সুফিয়া বেগমের সাথে তার স্বামী আয়নুল হকের প্রায় সময় বিবাদ হত। এমনকি বিবাদের জেরে আয়নুল তাকে মারধর করতেন। প্রায় ৭মাস আগে  আয়নুলের সাথে সুফিয়া বেগমের বিয়ে হয়। শনিবার (৬ মার্চ) আয়নুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। ওইদিন রাতে আয়নুল তার স্ত্রী সুফিয়া বেগমের হাতে একটি ইনজেকশন পুশ করে। ওই সময় নিহত সুফিয়া বেগমের বোন ইনজেশন পুশ করার বিষয়ে জানতে চাইলে তাকে আয়নুল জানায় শারীরিক অসুস্থতার কারণে তাকে ইনজেশন দেয়া হয়েছে। পরদিন রবিবার (৭ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটে সুফিয়া বেগম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে ওসামী হাসপাতালে  নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

নরসিংদীর রায়পুরায় “দৈনিক সময়ের আলো’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নরসিংদীর রায়পুরায় “দৈনিক সময়ের আলো’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জাককানইবিতে যথাযথ মর্যাদায় ৭ মার্চ উদযাপন

জাককানইবিতে যথাযথ মর্যাদায় ৭ মার্চ উদযাপন

শুধু আন্তর্জাতিক নারী দিবস পালন করলেই নারী মুক্তি সম্ভব নয় : বাংলাদেশ ন্যাপ

শুধু আন্তর্জাতিক নারী দিবস পালন করলেই নারী মুক্তি সম্ভব নয় : বাংলাদেশ ন্যাপ

সিলেটে স্ত্রীকে ইনজেকশন পুশ করে হত্যা

সিলেটে স্ত্রীকে ইনজেকশন পুশ করে হত্যা

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল : ভাষা সৈনিক মঞ্জুরুল হক সিকদার

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল : ভাষা সৈনিক মঞ্জুরুল হক সিকদার

সিলেটে শ্রমিক নেতাদের ধর্মঘটের ডাক !! সিসিকের সিদ্ধান্ত মনে নিতে অনিহা

সিলেটে শ্রমিক নেতাদের ধর্মঘটের ডাক !! সিসিকের সিদ্ধান্ত মনে নিতে অনিহা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ