সব
facebook apsnews24.com
সেরাম থেকে আরও ৪ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চায় বাংলাদেশ - APSNews24.Com

সেরাম থেকে আরও ৪ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চায় বাংলাদেশ

সেরাম থেকে আরও ৪ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চায় বাংলাদেশ

ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের আরও চার কোটি ডোজ কিনতে চায় বাংলাদেশ।

স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

স্বাস্থ্যসচিব বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, ‘আলোচনা চলছে। দেখা যাক কী হয়।’

এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করে বাংলাদেশ সরকার।

দুই চালানে সেই চুক্তির ৭০ লাখ ডোজ ভ্যাকসিন ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। এছাড়া ভারত থেকে উপহার হিসেবে বাংলাদেশকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠিয়েছে।

স্বাস্থ্যসচিব রয়টার্সকে আরও জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সমর্থিত অ্যালায়েন্সের মাধ্যমেও ছয় কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। জুনের মধ্যেই প্রথম চালানে প্রায় এক কোটি ডোজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জনকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

সেরাম থেকে আরও ৪ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চায় বাংলাদেশ

সেরাম থেকে আরও ৪ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চায় বাংলাদেশ

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জমি অধিগ্রহণের চেক বিতরণ

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জমি অধিগ্রহণের চেক বিতরণ

জাপান থেকে দেশের পথে মেট্রোরেলের ট্রেন

জাপান থেকে দেশের পথে মেট্রোরেলের ট্রেন

‘মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে আজীবন কাজ করে গেছেন এইচ টি ইমাম’

‘মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে আজীবন কাজ করে গেছেন এইচ টি ইমাম’

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

৩৭১ ইউপিসহ ১১ পৌরসভায় ভোট ১১ এপ্রিল

৩৭১ ইউপিসহ ১১ পৌরসভায় ভোট ১১ এপ্রিল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ