সব
facebook apsnews24.com
যে কারণে বাড়ছে ঠাকুরগাঁওয়ে আম বাগান - APSNews24.Com

যে কারণে বাড়ছে ঠাকুরগাঁওয়ে আম বাগান

যে কারণে বাড়ছে ঠাকুরগাঁওয়ে আম বাগান

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা আম চাষের দিকে ঝুঁকছেন। অন্যান্য ফসল চাষ করে দীর্ঘদিন ধরে ক্ষতির সম্মুখীন হয়ে তারা আম চাষের দিকে ঝুঁকছেন বলে জানিয়েছেন।জেলার বেশ কয়েকজন কৃষক জানান, সময় মতো শ্রমিক না পাওয়া, শ্রমিকের মজুরিও বেশি। এ জন্য ধান, গম ও পাটসহ অন্যান্য ফসলে বার বার লোকসান হওয়ায় আম বাগান চাষের প্রতি ঝুঁকেছেন তারা।জানা যায়, এ জেলার রূপালি জাতের আম্রপালি আমের চাহিদা ও দাম ভালো থাকায় কৃষকেরা এই জাতের বাগান স্থাপনে ঝুঁকে পড়েছেন। জেলার পাঁচটি উপজেলায় গত পাঁচ বছরে প্রায় দ্বিগুণ পরিমাণ আমের বাগান করা হয়েছে।পীরগঞ্জ উপজেলার কৃষক মিজানুর, সাদেকুল ও হাসিবুল জানান, এক বিঘা জমিতে আম্রপালি জাতের গাছ লাগানো যায় কমপক্ষে ১৬০টি। তিন বছরের মধ্যে প্রতিটি গাছ থেকে এক ক্যারেট (২০ কেজি) আম পাওয়া যায়। প্রতি কেজি ৫০ টাকা হারে এক ক্যারেটের দাম এক হাজার টাকা। সেই হিসেবে এক বিঘা জমিতে প্রাপ্ত আম বিক্রি হয় এক লাখ ৬০ হাজার টাকা।তিনি আরও জানান, প্রথম বছর যে আম পাওয়া যায় পরের বছর পাওয়া যায় তার দ্বিগুণ। এভাবে প্রতি বছর আম ও লাভের পরিমাণ বাড়তে থাকে নয় বছর পর্যন্ত।ঠাকুরগাঁও কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন বলেন, ‘জেলার ৮ হাজার হেক্টর জমিতে ছোট-বড় বিভিন্ন জাতের ১ হাজার ৫০০ আমের বাগান রয়েছে। এ জেলার কৃষকরা ধান, গম, পাট আবাদের পাশাপাশি আম বাগান করে বেশি লাভবান হচ্ছেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

বরিশাল প্রেসক্লাবের সদস্যদের সাথে এনপিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশাল প্রেসক্লাবের সদস্যদের সাথে এনপিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দর মতবিনিময় সভা অনুষ্ঠিত

যে কারণে বাড়ছে ঠাকুরগাঁওয়ে আম বাগান

যে কারণে বাড়ছে ঠাকুরগাঁওয়ে আম বাগান

সুন্দরবনের জীবিত হরিণসহ ১ জন শিকারী আটক

সুন্দরবনের জীবিত হরিণসহ ১ জন শিকারী আটক

বেগমগঞ্জে ইয়াবা গুলিসহ র‌্যাবের হাতে ১জন আটক

বেগমগঞ্জে ইয়াবা গুলিসহ র‌্যাবের হাতে ১জন আটক

উজিরপুরে নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধে এডভোকেসী সভা

উজিরপুরে নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধে এডভোকেসী সভা

বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি’র সভাপতি তোফাজ্জলের মনিরুজ্জামানের সাথে শুভেচ্ছা বিনিময়

বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি’র সভাপতি তোফাজ্জলের মনিরুজ্জামানের সাথে শুভেচ্ছা বিনিময়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ