সিনিয়র স্টাফ রির্পোটার আসাদুজ্জামান আসাদঃ
বাগেরহাট জেলার মোংলায় কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন থেকে একটি জীবিত হরিণসহ এক চোরা শিকারীকে আটক করে । শুক্রবার রাতে বন সংলগ্ন লাউডোব খেয়াঘাট এলাকা থেকে কিনারে নিয়ে যাওয়ার সময় হাতে-নাতে তাকে আটক করা হয়ছে । আটক মো.শাকিল সরদার(১৯) খুলনার দাকোপ থানার বানিয়া শান্তা ইউনিয়নের ভোজন খালী গ্রামের ইমাদুল সরদারের পুত্র ।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সুত্রে যানা যায়, গোপন সংবাদ জানেন দাকোপের লাইডোপ এলাকা থেকে হরিনের মাংস পাচার হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালিত হয়। রাত ২টার দিকে এক ব্যাক্তি লাইডোপ খেয়া ঘাটের কিছু দুড়ে দাড়িয়ে থাকতে দেখে কোষ্টগার্ড। এসময় কোষ্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা কালে মো. শাকিল সরদার (১৯) নামের এক চোরা শিকারীকে আটক করে। পরে তার পাশ থেকে একটি জীবিত হরিণ ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে ।
আটককৃত চোরাকারবারীর মতই কিছু অসাধু ব্যক্তিরা তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ভাবে এ সকল অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা সুন্দরবনের প্রাণী সম্পদকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উদ্ধারকৃত হরিণ ও আটককৃত চোরা শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সুন্দরবনের ডাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয় বলে সাংবাদিকদের জানান।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম অপারেশন কর্মকর্তা এম মাজহারুল হক জানান, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী শিকার রোধসহ চোরাচালান রোধে কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।


