সব
facebook apsnews24.com
চিরকুট লিখে চবি ছাত্রের আত্মহত্যা - APSNews24.Com

চিরকুট লিখে চবি ছাত্রের আত্মহত্যা

চিরকুট লিখে চবি ছাত্রের আত্মহত্যা

চিরকুট লিখে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন নাইমুল হাসান নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে নিজ বাড়িতে সে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

আত্মহত্যা করা শিক্ষার্থী নাইমুল হাসান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সোনাইপুল গ্রামে। বাবা মো. কামাল হোসেন সেনাবাহিনীতে কর্মতর আছেন। ওই শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে নিশ্চিত করেছেন নাইম হাসানের প্রতিবেশী ও বন্ধু মো. আরমান।

তিনি বলেন, পারিবারিক কোনো সমস্যা ছিলো না। মানসিক টেনশনের কারণে এমনটি করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর অফিসার পদে দুইবার ও মেডিকেলে ভর্তির জন্য দুইবার চেষ্টা করেও সফল হয়নি মিশন। এজন্য মানসিকভাবে বিপর্যস্ত ছিলো সে, যেমনটি লিখে গেছে।

চিরকুটে নাইমুল হাসান লিখেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার বেঁচে থাকার জন্য কোনো ইচ্ছা নেই তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ডারউইন বলেছিলেন, surrvival for fittest, but I not even fit. আমার জন্য কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, পারলে মাফ করে দিয়েন।

তিনি আরও লিখেছেন, আম্মু আমাকে মাফ করে দিয়েন, লিমনের খেয়াল রাখিয়েন। আব্বু আমাকে সফল করার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, আমি পারিনি, তাই ক্ষমাপ্রার্থী।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

অভিনব কায়দায় ইবি ছাত্রীর মোবাইল ছিনতাই

অভিনব কায়দায় ইবি ছাত্রীর মোবাইল ছিনতাই

রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে “ছাত্র – শিক্ষক – নাগরিক সমাজের মানববন্ধন

রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে “ছাত্র – শিক্ষক – নাগরিক সমাজের মানববন্ধন

টুঙ্গিপাড়ায় আরবী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

টুঙ্গিপাড়ায় আরবী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

সাবেক ইবি ছাত্রলীগ নেতার স্বাক্ষর জালিয়াতি, থানায় জিডি

সাবেক ইবি ছাত্রলীগ নেতার স্বাক্ষর জালিয়াতি, থানায় জিডি

সাত কলেজের পরীক্ষার রুটিন ও প্রশ্নপত্র প্রনয়নে ঢাবির উদাসীনতা চরমে৷

সাত কলেজের পরীক্ষার রুটিন ও প্রশ্নপত্র প্রনয়নে ঢাবির উদাসীনতা চরমে৷

সাদেকা হালিমসহ ৩ শিক্ষকের গবেষণার অধিকাংশ নকল

সাদেকা হালিমসহ ৩ শিক্ষকের গবেষণার অধিকাংশ নকল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ