সব
facebook apsnews24.com
কুমারখালীরতে অবৈধ দখলে বাধা দেওয়ায় খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ - APSNews24.Com

কুমারখালীরতে অবৈধ দখলে বাধা দেওয়ায় খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ

কুমারখালীরতে অবৈধ দখলে বাধা দেওয়ায় খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামে অবৈধ সড়ক দখল করে দোকান করতে বাধা দেওয়ায় কৃষকের বসতবাড়িতে থাকা খড়ের গাদায় আগুন ধরিয়ে দেবার অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত বুধবার (৩ মার্চ) বিকালে কে বা কাহারা চাপড়ার জয়নাবাদের মন্ডল পাড়ার জাহাঙ্গীরের বসতবাড়ির ঘরের পিছনে থাকা খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়।

এরপর জাহাঙ্গীরের বাড়ির লোকজন এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় ২০ হাজার গোছা খড় পুড়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা।

ভুক্তভোগী জাহাঙ্গীর জানান, আমার বাড়ির পাশ দিয়ে প্রায় ১০০ বছর ধরে একটি রাস্তা রয়েছে সেই রাস্তার ওপর একই গ্রামের আবুল হোসেনের ছেলে সাহাবুল এবং আজম আলীর ছেলে আলামীন একটি দোকানঘর নির্মাণ কাজ শুরু করে এর ফলে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যায়।

এই বিষয়ে গ্রামের সবাইকে নিয়ে একটি গণপিটিশন জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিলে জেলা প্রশাসন থেকে দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরই জের ধরে সাহাবুল এবং আলামীন আমার বাড়ি পুড়িয়ে দেবার জন্য খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়।

এ ব্যাপারে আমি কুমারখালী থানায় একটি অভিযোগ জমা দিয়েছি। আমি গরীব মানুষ আমার এমন ক্ষতি পূরণ হবার নয় আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। এমন ঘটনাই চাপরা জয়নাবাদে বৃহস্পতিবার বিকেলে দোষীদের শাস্তির দাবীত মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসীরা।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ইতিমধ্যেই একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

উজিরপুরে শিশু গৃহকর্মীকে নির্যাতন স্ত্রীর কারণে ফেঁসে গেলেন নিরপরাধ চিকিৎসক রবিন!

উজিরপুরে শিশু গৃহকর্মীকে নির্যাতন স্ত্রীর কারণে ফেঁসে গেলেন নিরপরাধ চিকিৎসক রবিন!

কুমারখালীরতে অবৈধ দখলে বাধা দেওয়ায় খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ

কুমারখালীরতে অবৈধ দখলে বাধা দেওয়ায় খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ

মহিপুরে গাঁজা ও ইয়াবাসহ আটক ১

মহিপুরে গাঁজা ও ইয়াবাসহ আটক ১

রামুতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রামুতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কলারোয়ায় মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিপ্লব-ইব্রাহীম জুটি

কলারোয়ায় মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিপ্লব-ইব্রাহীম জুটি

সামুদ্রিক মাছে মেশানো হচ্ছে বিষাক্ত রং

সামুদ্রিক মাছে মেশানো হচ্ছে বিষাক্ত রং

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ