মহিপুর থানা প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুরে গাঁজা ও ইয়াবা সহ ১ জনকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের এস আই আসাদুজ্জামান জুয়েল, এস আই মনির হোসেন, আস আই সাইদুল ইসলাম ও এ এস আই মাইনুদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কুয়াকাটার মেলাপাড়া গ্রাম থেকে বিকেল ৪ টায় ৫০ পিচ ইয়াবা ও ৪০৯ গ্রাম গাজা সহ মেলাপাড়া গ্রামের বেলায়েত খাঁ ‘র ছেলে আক্কাস আলী খাঁ কে আটক করা হয়।
এসময় তার ২ সহযোগী কুয়াকাটার নবীনপুর গ্রামের রহিম ঘরামি ও মেলাপাড়া গ্রামের ফজলু খানের ছেলে হেলেদি খান পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানাগেছে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার আটককৃত আসামি কে আদালতে প্রেরণ করা হবে।


