সব
facebook apsnews24.com
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যা !! আটক স্বামী - APSNews24.Com

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যা !! আটক স্বামী

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যা !! আটক স্বামী

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাও গ্রামে এক স্বামী পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে, ৩ মার্চ বুধবার বেলা দেড়টার দিকে বাঘা কান্দিগাও গ্রামে। নিহত গৃহবধু লাকি বেগম সুনা মিয়ার ছেলে দানা মিয়া স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর- স্ত্রীর মাঝে দীর্ঘ দিন পারিবারি মল মালিন্য চলে আসছে। গত কয়েক দিন আগে নিহত লাকি বেগম স্বামীর সাথে ঝগড়া করে পিত্রালয়ে চলে গিয়ে ছিলেন। পরবর্তীতে স্থানীয়দের সমঝতায় সালিশের মাধ্যমে আবার স্বামীর বাড়িতে আসেন। বুধবার পুণরায় স্বামীর স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা শুরু হলে স্বামী উত্তেজিত হয়ে দানা মিয়া বটি দা দিয়ে স্ত্রী লাকি বেগমকে কুপাতে থাকে।

তার আর্ত চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে স্বামী পালিয়ে যায়, এবং ঘটনাস্থল থেকে স্থানীয়রা লাকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং অভিযোক্ত স্বামীকে কয়েক ঘন্টার ভেতরে স্বামীকে আটক করে। নিহত লাকির ঘরে ৫ বছরের একটি মেয়ে ও ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী খুনের ঘটনা নিশ্চিত করেন এবং ঘাতক স্বামীকে আটক করা হয়েছে বলে জানান।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

সামুদ্রিক মাছে মেশানো হচ্ছে বিষাক্ত রং

সামুদ্রিক মাছে মেশানো হচ্ছে বিষাক্ত রং

সেই বৃদ্ধাকে সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের

সেই বৃদ্ধাকে সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যা !! আটক স্বামী

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যা !! আটক স্বামী

বরিশালের গৌরনদীতে ইসলামিক ফাউন্ডেশন’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

বরিশালের গৌরনদীতে ইসলামিক ফাউন্ডেশন’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা

সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা

মুলাদী ইউনিয়নে নৌকার মাঝি হিসেবে নুরুল আমিন কে চায় এলাবাসী

মুলাদী ইউনিয়নে নৌকার মাঝি হিসেবে নুরুল আমিন কে চায় এলাবাসী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ