সব
facebook apsnews24.com
ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর - APSNews24.Com

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

এক দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

জয়শঙ্করকে ঢাকায় স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত করতে জয়শঙ্করের এই সফর। দুদিনের সফরে ২৬ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে মোদির।

দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন জয়শঙ্কর।

এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি জয়শঙ্করের দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১৯ সালের আগস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা সফর করেন তিনি।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

৩৭১ ইউপিসহ ১১ পৌরসভায় ভোট ১১ এপ্রিল

৩৭১ ইউপিসহ ১১ পৌরসভায় ভোট ১১ এপ্রিল

উন্নয়নশীল দেশে উত্তরণে যেভাবে লাভবান বাংলাদেশ: জানালেন অর্থমন্ত্রী

উন্নয়নশীল দেশে উত্তরণে যেভাবে লাভবান বাংলাদেশ: জানালেন অর্থমন্ত্রী

স্মার্টফোন বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি: জয়

স্মার্টফোন বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি: জয়

ডিজিটাল নিরাপত্তা আইনে ‘ভারসাম্য’ চাইছে সরকার

ডিজিটাল নিরাপত্তা আইনে ‘ভারসাম্য’ চাইছে সরকার

পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস

পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ