সব
facebook apsnews24.com
স্মার্টফোন বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি: জয় - APSNews24.Com

স্মার্টফোন বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি: জয়

স্মার্টফোন বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি: জয়

গত কয়েক বছরে বাংলাদেশ প্রযুক্তিগত সাফল্যের যে গল্প লিখেছে, তার পেছনে মোবাইল অন্যতম ভূমিকা রেখেছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর ছেলে ও সরকারের আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইকে লেখা কলামে জয় বলেন, ‘এক দশকের বেশি সময় আগে বাংলাদেশ যখন প্রযুক্তিভাবে উন্নত জাতিতে রূপান্তরের কথা বলে, তখন অনেকেই সেটি বিশ্বাস করতে পারেনি।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে যখন ক্ষমতায় আসেন, তখন মাত্র ২০ মিলিয়ন মানুষের ফোন ছিল। এখন ১২০ মিলিয়ন বাংলাদেশি মোবাইল ফোন ব্যবহার করেন। কয়েক মিলিয়ন মানুষ উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাচ্ছেন।’

তিনি বলেন, ‘সরকারি সেবার ৮৫ শতাংশ নাগরিকদের ফিঙ্গারপ্রিন্টের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১০ শতাংশ যাবে দোরগোড়ায়, ৫ শতাংশ সেবার জন্য যেতে হবে সরকারি অফিসে।’

‘এই যে সাফল্যের গল্প তার চাবিকাঠি স্মার্টফোন। বাংলাদেশে এখন টোল-ফ্রি জাতীয় জরুরি হেল্পলাইন ৯৯৯ আছে। এর মাধ্যমে নাগরিকেরা জরুরি পরিস্থিতিতে সাহায্য পেয়ে থাকেন। জাতীয় এই হেল্প ডেস্ক থেকে প্রতি মিনিটে ৬০ কলে সহায়তা করা হয়।’

‘নাটকীয় গতিতে দেশের ইন্টারনেট যুগে প্রবেশের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকা বাংলাদেশের অন্যতম বড় অর্জন,’ মন্তব্য করে তিনি বলেন, ‘এখন এমনকি ডিজিটাল দক্ষতাও বিভিন্ন দেশে রপ্তানি করছি আমরা। বাংলাদেশের প্রশিক্ষকেরা এখন মালদ্বীপ, ভুটান এবং শ্রীলঙ্কার মতো এশীয় প্রতিবেশীকে ডিজিটাল রাষ্ট্রে রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা করছে। এক দশক আগেও কেউ ভাবতে পারেনি, এটা সম্ভব।’

  • 7
    Shares

আপনার মতামত লিখুন :

উন্নয়নশীল দেশে উত্তরণে যেভাবে লাভবান বাংলাদেশ: জানালেন অর্থমন্ত্রী

উন্নয়নশীল দেশে উত্তরণে যেভাবে লাভবান বাংলাদেশ: জানালেন অর্থমন্ত্রী

স্মার্টফোন বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি: জয়

স্মার্টফোন বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি: জয়

ডিজিটাল নিরাপত্তা আইনে ‘ভারসাম্য’ চাইছে সরকার

ডিজিটাল নিরাপত্তা আইনে ‘ভারসাম্য’ চাইছে সরকার

পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস

পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস

টিকা নিয়েছেন ২০ লাখ পুরুষ, ১০ লাখ নারী

টিকা নিয়েছেন ২০ লাখ পুরুষ, ১০ লাখ নারী

পঞ্চম ধাপের পৌর ভোট শুরু

পঞ্চম ধাপের পৌর ভোট শুরু

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ