সব
facebook apsnews24.com
সামুদ্রিক মাছে মেশানো হচ্ছে বিষাক্ত রং - APSNews24.Com

সামুদ্রিক মাছে মেশানো হচ্ছে বিষাক্ত রং

সামুদ্রিক মাছে মেশানো হচ্ছে বিষাক্ত রং

সামুদ্রিক মাছ তাজা দেখাতে বিষাক্ত কাপড়ের রং মেশানো হচ্ছে। যাতে বোঝা যায় মাছটি তাজা। ফরমালিন তো আছেই। রং আর ফরমালিনের এমন ব্যবহার করায় এসব মাছ হয়ে উঠে স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ।

বুধবার সরেজমিনে গিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালা বিবি দিঘির মোড়ের মৎস্য আড়তগুলোর সামনে এমন চিত্র দেখা যায়।

এবিসি নামে মৎস্য আড়তে দেখা যায় রং মেশানো পানিতে ডুবিয়ে উচ্চমূল্যে বিক্রির জন্য রাখা হচ্ছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। মাছের কানসায় লাগিয়ে দেওয়া হয় কাপড়ে ব্যবহৃত লাল রং। এসব মাছ বিক্রির জন্য রাখা হচ্ছে ঝুড়িতে।

তবে রং মেশানো মাছগুলো এবিসি আড়তের নয় বলে জানান আড়তদার মো.শাহেদ। তিনি বলেন, রং মেশানো মাছগুলো বাঁশখালীর একজন জেলের। মাছগুলো দুর্বল হওয়ায় আড়ত থেকে বরফ নিয়েছে তারা। হয়তো বাজারজাত করার সময় মাছ তাজা দেখাতে রং মেশাতে পারে।

এ প্রসঙ্গে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক বলেন, মাছে ক্ষতিকর রং মেশানো অসাধু ব্যবসায়ীদের ধরতে আমরা সব সময় তৎপর। তাদের ধরতে অভিযান আরও জোরদার করা হবে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

সামুদ্রিক মাছে মেশানো হচ্ছে বিষাক্ত রং

সামুদ্রিক মাছে মেশানো হচ্ছে বিষাক্ত রং

সেই বৃদ্ধাকে সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের

সেই বৃদ্ধাকে সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যা !! আটক স্বামী

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যা !! আটক স্বামী

বরিশালের গৌরনদীতে ইসলামিক ফাউন্ডেশন’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

বরিশালের গৌরনদীতে ইসলামিক ফাউন্ডেশন’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা

সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা

মুলাদী ইউনিয়নে নৌকার মাঝি হিসেবে নুরুল আমিন কে চায় এলাবাসী

মুলাদী ইউনিয়নে নৌকার মাঝি হিসেবে নুরুল আমিন কে চায় এলাবাসী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ