নিউজ ডেস্ক
আজ : ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ, রবিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২৭, ২০২১


  • সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

    সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার ॥ “নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির আমার ভাই-হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসি দেখতে চাই” শ্লোগানকে সামনে রেখে হত্যাকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার বেলা এগারটায় পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে দু’ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ তপন বসু, বাবুগঞ্জ বিমানবন্দর প্রেসক্লাবের আরিফ আহম্মেদ মুন্না, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহির খান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

    বক্তারা বলেন, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য দাবি করেন। মানববন্ধনে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, বানারীপাড়া, বিমানবন্দর, জাহাঙ্গীর নগর ও কালকিনির সাংবাদিক সংগঠনের অর্ধশতাধিক পেশাজীবী সাংবাদিকরা অংশগ্রহন করেন।