সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা আটক - APSNews24.Com

কুষ্টিয়ায় জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা আটক

কুষ্টিয়ায় জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা আটক

বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়া শহর যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনকে আজ বুধবার আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে।

আজ বেলা সোয়া দুইটার দিকে কুষ্টিয়া শহর থেকে আশরাফুজ্জামানকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে জেলা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ মে কুষ্টিয়া শহর যুবলীগের ২১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক করা হয় আশরাফুজ্জামান সুজনকে। তিন মাস মেয়াদের ওই কমিটিকে সব ওয়ার্ডে কমিটি গঠনের পর পূর্ণাঙ্গ শহর কমিটির জন্য সম্মেলন করতে বলা হয়েছিল। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও কোনো সম্মেলন করতে পারেনি তারা। এর মধ্যেই গত রোববার সন্ধ্যায় যুবলীগের কেন্দ্রীয় কমিটি কুষ্টিয়া শহর কমিটি বিলুপ্ত ঘোষণা করে। কারণ হিসেবে বলা হয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িয়ে যাওয়া।

দলীয় সূত্র বলছে, শহর যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামানের বিরুদ্ধে টেন্ডার নিয়ন্ত্রণ থেকে শুরু করে নানা অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে শহরের একাধিক স্থানে জমি ও বাড়ি দখলের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের কারণেই কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটি বিলুপ্তির পরই আজ আটক হলেন আশরাফুজ্জামান।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশরাফুজ্জামানের বিরুদ্ধে জালিয়াতি করে জমি দখলসহ নানা অভিযোগ আছে।

  • 8
    Shares

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ