মুলাদী কাজিরচর ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এম এ কাইয়ুম হাওলাদার
মুলাদী প্রতিনিধি,
মুলাদী কাজিরচর ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এম এ কাইয়ুম হাওলাদার।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের হাটে,বাজারে ও চায়ের দোকানে সকল শ্রেনী পেশার মানুষের মুখে বইছে নির্বাচনী আলোচনা। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায় আলোচনা রয়েছে কাজিরচর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হাকিম মাস্টার এর সুযোগ্য উত্তরসুরী, তারুন্যের অহংকার, শিক্ষানুরাগী, সমাজ সেবক, শিল্পপতি, জনদরদী, ইউনিয়ন বাসীর সুখে ও দুঃখে পাশে থেকে করোনাকালীন সময় মানুষের দ্বারে দ্বারে সাহায্য নিয়ে পৌছে যাওয়া মুলাদী উপজেলা আওয়ামীলীগ নেতা এম এ কাইয়ুম হাওলাদারকে বিজয়ী করতে সাধারন মানুষ আট-সাট বেধে নেমেছ।
জানা যায় করোনা মহামারীতে কাজিরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নগদ অর্থ সহ ত্রান পৌছে দিয়ে, সমাজ সেবা মুলক কাজ করে সুনাম অর্জন করে আলোচনার চলে আসে শিল্পপতি এম এ কাইয়ুম হাওলাদার। তাই কাজিরচর ইউনিয়ন বাসী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীর্কে ভোট দিয়ে এম এ কাইয়ুম হাওলাদারকে নির্বাচিত করার অঙ্গীকার করেন।
এ বিষয়ে কাইয়ুম হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন বর্তমান সরকার উয়ন্নের মহাসড়কে, সরকারের উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়াই আমার দায়িত্ব, আমি মৃত্যুর আগ পর্যন্ত কাজিরচর ইউনিয়ন বাসীর সেবা করতে চাই। আমার পিতার সম্মান আমি রক্ষা করব।