সব
facebook apsnews24.com
রাজশাহীতে ফাকা বাসে যুবকের গলাকাটা লাশ উদ্ধার - APSNews24.Com

রাজশাহীতে ফাকা বাসে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

রাজশাহীতে ফাকা বাসে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো:
বাসের মধ্যে যুবকের গলা কাটা লাশের
খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে শাহমখদুম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মনি (২২)। মহানগরীর হাজরাপুকুর ডাবতলা এলাকায় তার বাড়ি। বাবার নাম দিলীপ দাস। মনি বাসের হেলপার ছিলেন। বাসটির নাম ‘আরপি চ্যালেঞ্জার’। চার দিন ধরে বাসটি নগরীর খানকা শরীফের মোড় এলাকার একটি গ্যারাজে ছিল।
নগরীর শাহমখদুম থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, চারদিন আগে বাসটি এখানে রাখা হয়। এরপর প্রতি রাতে হেলপার মনি বাসে এসে থাকতেন, সকালে চলে যেতেন।
বুধবার দিবাগত রাতে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, বাসের মালিক-চালক সবাই আছেন। তাদের সঙ্গে কথা বলে হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

মহিপুরে পুলিশি অভিযান, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

গৌরনদীতে গরীবের চিকিৎসক রনবীরের ভাস্কর্য উন্মোচন।

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ