বরগুনার থেকে বদলি হয়ে আসা নবাগত বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মোঃ মারুফ হোসেন (পিপিএম) আগৈলঝাড়া থানার জনগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার এর সঞ্চালনায় থানা গোলঘড়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) শাজাহান হোসেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত , গৌরনদী অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ছরোয়ার ও আগৈলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যনরা।


