সোহাগ মাহমুদ খান: সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কুমারখালী উপজেলা যুবলীগের আয়োজনে স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়াম চত্ত্বরে কুমারখালী পৌরসভায় চতুর্থবারের মত সামছুজ্জামান অরুন মেয়র নির্বাচিত হওয়ায় এক গণ সংবর্ধনা অনুষ্ঠানিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।
এসময় ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন,’ আমাদের দেশে বিভিন্ন সময়ে এক শ্রেনির অসাধু লোক রাজনীতি করার জন্য মিথ্যা রটিয়ে প্রকাকান্ড তৈরি করে।তারা সব সময় ধর্মকে পুঁজি করে দেশের শান্তি বিনষ্ট করে।এদের বিষয়ে সদা সতর্ক থাকতে হবে।তিনি আরো বলেন, কুমারখালী ও খোকসায় কিছু নেতাকর্মী দলীয় পদকে গলার অলংকার মনে করে যখন তখন ফরমান জারি করে আসছে, তাদের হুসিয়ারি দিয়ে বলেন, দলীয় শঙ্খলা ভঙ্গ করা হলে, প্রয়োজন দল থেকে বহিস্কার করা হবে।’
উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিপত্বে ও সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামসুজ্জামান অরুণ, খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার ও যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত,কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শিলাইদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহ্উদ্দিন খান তারেক,উপজেলা আওয়ামীলীগের শ্রম-বিষয়ক সম্পাদক ও যদুবয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম,পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুমন মিঞা,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুণ, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক,সাধারণ সম্পাদক হাফিজ রহমান চ্যালেঞ্জ সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধায় মনোভঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


