মুলাদী প্রতিনিধি :
আসন্ন ৬নং মুলাদী সদর ইউনিয়র পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুলাদী উপজেলার সদর ইউনিয়নের হাটে,বাজারে ও চায়ের দোকানে সকল শ্রেনী পেশার মানুষের মুখে বইছে নির্বাচনী আলোচনা। মুলাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায় আলোচনায় রয়েছে মুলাদী ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক গরীব দুঃখী মানুষের বন্ধু ও জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী নুরুল ইসলাম হাওলাদার। জন সাধারনের সাথে কথা বলে যা যায় নুরুল ইসলাম হাওলাদার সুখে দুঃখে মানুষের পাশে থেকে কাজ করছেন তাছাড়া করনোকালীন সময়ে মানুষে বাড়ীতে বাড়ীতে খাবার পৌছে দিয়েছিল শীতার্থ মানুষের মাঝে কম্বল ও নগদ টাকা বিতরন করছেন। মুলাদী সদর ইউনিয়ন বাসী এবার তাই নুরুল ইসলাম হাওলাদারকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করে। একাধিক ভোটার আরও জানান মুলাদী-বাবুগঞ্জের সংসদ সদস্য আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপু’র মনোনীত প্রার্থীকে এবার সংসদ নির্বাচনের মত জাতীয় পার্টির প্রতীক নাঙ্গল মার্কায় ভোট দিয়ে নুরুল ইসলাম হাওললাদারকে চেয়ারম্যান পদে জয়যুক্ত করব ইনশা আল্লাহ। নুরুল ইসলাম হাওলাদার বলেন আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জনগনের সেবা করাই হবে আমার মুল লক্ষ্য এবং মুলাদী ইউনিয়নকে উপজেলার শেষ্ঠ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। তাছাড়া বর্তমানে ইউনিয়ন পরিষদে মানুষ সেবা নিতে এসে যে হয়রানী হচ্ছে তাও বন্ধ করব। এ সময় একাধিক ভোটার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নুরুল ইসলাম হাওলাদারকে নাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকারও করেন। উল্লেখ্য মুলাদী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।


