সব
facebook apsnews24.com
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ - APSNews24.Com

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।

উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী এলাকার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী যুগান্তর পরিবহন নামের একটি বাস ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সয়াবিন তেলবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

এ সময় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া হতাহতদের নামপরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া এ ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কুমারখালীতে পৌর মেয়র সামছুজ্জামান অরুনকে সংবর্ধনা

কুমারখালীতে পৌর মেয়র সামছুজ্জামান অরুনকে সংবর্ধনা

পটুয়াখালীতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, ভাংচুর সড়ক অবরোধে এলাকাজুড়ে আতঙ্ক

পটুয়াখালীতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, ভাংচুর সড়ক অবরোধে এলাকাজুড়ে আতঙ্ক

ঢাকা থেকে পটুয়াখালীর পায়রাবন্দর পর্যন্ত বৈদ্যুতিক রেললাইন নির্মাণের প্রস্তাব

ঢাকা থেকে পটুয়াখালীর পায়রাবন্দর পর্যন্ত বৈদ্যুতিক রেললাইন নির্মাণের প্রস্তাব

এআইজি সহেলী ফেরদৌসের সাতক্ষীরায় আগমনে ফুলেল শুভেচ্ছা

এআইজি সহেলী ফেরদৌসের সাতক্ষীরায় আগমনে ফুলেল শুভেচ্ছা

পূর্ব ঘোষিত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করল ববি শিক্ষার্থীরা

পূর্ব ঘোষিত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করল ববি শিক্ষার্থীরা

কলারোয়ায় মাদকদ্রব্য সহ ৪ জন আটক

কলারোয়ায় মাদকদ্রব্য সহ ৪ জন আটক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ