সব
facebook apsnews24.com
এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ২৩ ফেব্রুয়ারি শুরু - APSNews24.Com

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ২৩ ফেব্রুয়ারি শুরু

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ২৩ ফেব্রুয়ারি শুরু

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। রেজিস্ট্রেশন কার্ড বিতরণ চলবে ১০ মার্চ পর্যন্ত।

গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের; ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জের, ১ থেকে ৪ মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার এবং ৭ থেকে ১০ মার্চ ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।

রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে প্রতিষ্ঠানগুলোকে বোর্ড বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে একটি তথ্য ছক পূরণ করে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনে ১৫ মার্চের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।

আপনার মতামত লিখুন :

এসএসসি-এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

এসএসসি-এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

পদ্ধতির ফেরে কপাল খুলল ১৭ হাজারের, পুড়ল ৩৯৬

পদ্ধতির ফেরে কপাল খুলল ১৭ হাজারের, পুড়ল ৩৯৬

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে রবিবার

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে রবিবার

বিল পাস: এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হচ্ছে

বিল পাস: এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হচ্ছে

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

ফেব্রুয়ারিতে স্কুল খোলা চূড়ান্ত নয়, শিক্ষকদের হাজির থাকতে হবে

ফেব্রুয়ারিতে স্কুল খোলা চূড়ান্ত নয়, শিক্ষকদের হাজির থাকতে হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ