সব
facebook apsnews24.com
বিল পাস: এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হচ্ছে - APSNews24.Com

বিল পাস: এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হচ্ছে

বিল পাস: এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হচ্ছে

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বাধা দূর করতে জাতীয় সংসদে উত্থাপিত তিনটি বিল রবিবার পাস হয়েছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’, ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ সংসদে উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গত মঙ্গলবার সংসদ অধিবেশনে উত্থাপনের পরে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি একদিনের মধ্যে এবং বাকি দু’টি দু’দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বৃহস্পতিবার তিনটি বিলই পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে পাসের সুপারিশ করে প্রতিবেদন দেয় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

বিদ্যমান আইন অনুযায়ী পরীক্ষা নেওয়ার পর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়ার বিধান রয়েছে। সংশোধিত বিলে পরীক্ষা ছাড়াই বিশেষ পরিস্থিতিতে ফলাফল প্রকাশের সুযোগ রাখা হয়েছে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে।

কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। মাসের পর মাস অপেক্ষা করেও পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় গত ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এইচএসসি পরীক্ষাও নেওয়া যাচ্ছে না।

  • 14
    Shares

আপনার মতামত লিখুন :

পদ্ধতির ফেরে কপাল খুলল ১৭ হাজারের, পুড়ল ৩৯৬

পদ্ধতির ফেরে কপাল খুলল ১৭ হাজারের, পুড়ল ৩৯৬

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে রবিবার

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে রবিবার

বিল পাস: এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হচ্ছে

বিল পাস: এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হচ্ছে

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

ফেব্রুয়ারিতে স্কুল খোলা চূড়ান্ত নয়, শিক্ষকদের হাজির থাকতে হবে

ফেব্রুয়ারিতে স্কুল খোলা চূড়ান্ত নয়, শিক্ষকদের হাজির থাকতে হবে

সংসদে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি

সংসদে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ