সব
facebook apsnews24.com
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - APSNews24.Com

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মহিবুল ইসলাম
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর শাখার উদ্যোগে – রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, রাজশাহী জেলা শাখা এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ, রাজশাহী মহানগর শাখার সম্মিলিত অংশগ্রহনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, বিশিষ্ট মানবাধিকার কর্মী হানিফ বাংলাদেশী এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর কেন্দ্রীয় সদস্য মোহাব্বত হোসেন মিলন । পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী মহানগর শাখার সভাপতি আব্দুল্লাহ বিন আফতাব (শুভ)। শারিরিক অসুস্থতাজনিত কারণে রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম ফাহিম উপস্থিত থাকতে না পারায় সকলে তাঁর সুস্থতা কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে সবাই কেমন বাংলাদেশ চাই প্রশ্নের

উত্তরে সবাই, নিরাপদ জিবন দাবী করেন, মৌলিক অধিকার পূর্নতা দাবী করেন, বক্তব্যর এক পর্যায়ে সংগঠন এর সভাপতি জানান যে দেশে একটি কেক কাটার অনুমতি মেলে না এমন বাংলাদেশ আমরা চাই না। তারা জানান বাংলাদেশের ভূখণ্ডের স্বাধীনতা পেয়েছি কিন্তু জনগণের স্বাধীনতা এখনো অর্জিত হয় নাই,, আমরা জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে কাজ করছি ইনশাআল্লাহ।
এছাড়াও তিব্র নিন্দা জানানো হয়েছে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁতে ছাত্র অধিকার পরিষদ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতারা এবং নওগাঁতে ছাত্র অধিকার পরিষদ এর ৪ নেতা কে তুলে নিয়ে প্রায় ২ ঘন্টা আটকিয়ে রেখে শারিরীক নির্যাতন করে। পরে বিভাগীয় নেতাদের চাপে পুলিশের সহায়তায় ছাড়া পায় ৪ নেতা।।

আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

  • 24
    Shares

আপনার মতামত লিখুন :

চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রলীগ’র শহীদ মিনারে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা

চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রলীগ’র শহীদ মিনারে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বেদে সম্প্রদায়ের সাথে জাগ্রত তারুণ্যের ব্যতিক্রমী ভালবাসা দিবস উৎযাপন।

বেদে সম্প্রদায়ের সাথে জাগ্রত তারুণ্যের ব্যতিক্রমী ভালবাসা দিবস উৎযাপন।

কলারোয়ায় আশা এনজিও’র চিকিৎসা ভাতা প্রদান

কলারোয়ায় আশা এনজিও’র চিকিৎসা ভাতা প্রদান

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন জাতীয় ঐক্য : জেবেল

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন জাতীয় ঐক্য : জেবেল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ