সব
facebook apsnews24.com
দীপন হত্যা: ৮ আসামির ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে - APSNews24.Com

দীপন হত্যা: ৮ আসামির ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে

দীপন হত্যা: ৮ আসামির ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার মামলায় চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ আট আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন সংক্রান্ত নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পৌঁছেছে।

এ মামলার রায়সহ ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে বলে জানান সুপ্রিমকোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি বলেন, সোমবার এ মামলার রায়সহ ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। এখন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা এসব নথি যাচাই-বাছাই করে পেপারবুক তৈরির জন্য প্রস্তুতি নেবে।

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান গত ১০ ফেব্রুয়ারি আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে ৮ আসামির সবাইকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাদের মধ্যে জিয়াসহ দুজন পলাতক।

নিয়মানুযায়ী বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের দণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন লাগে; যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত। সেটি আজ হাইকোর্টে পৌঁছল।

রাজধানীর আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে ২০১৫ সালের ৩১ অক্টোবর দীপনকে গলা কেটে হত্যা করা হয়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ছেলে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

আল-জাজিরা নিয়ে নগদকে জড়িয়ে লিফলেট: সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

আল-জাজিরা নিয়ে নগদকে জড়িয়ে লিফলেট: সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

সুপ্রিম কোর্টের রায় ও আদেশ বাংলায় অনুবাদে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন

সুপ্রিম কোর্টের রায় ও আদেশ বাংলায় অনুবাদে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন

আলজাজিরার প্রতিবেদন সরিয়ে নিতে কি গুগল ও ফেসবুক বাধ্য?

আলজাজিরার প্রতিবেদন সরিয়ে নিতে কি গুগল ও ফেসবুক বাধ্য?

কুষ্টিয়ায় বিচারকের গাড়ীতে ধাক্কা, বাস ও হেলপার হেফাজতে

কুষ্টিয়ায় বিচারকের গাড়ীতে ধাক্কা, বাস ও হেলপার হেফাজতে

বাংলাদেশ ব্যাংকে হামলা চালানো তিন হ্যাকার যুক্তরাষ্ট্রে অভিযুক্ত

বাংলাদেশ ব্যাংকে হামলা চালানো তিন হ্যাকার যুক্তরাষ্ট্রে অভিযুক্ত

দীপন হত্যা মামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

দীপন হত্যা মামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ