সব
facebook apsnews24.com
পেনশনের সময় নিয়ে বিভ্রান্তি দূর করতে নতুন প্রজ্ঞাপন - APSNews24.Com

পেনশনের সময় নিয়ে বিভ্রান্তি দূর করতে নতুন প্রজ্ঞাপন

পেনশনের সময় নিয়ে বিভ্রান্তি দূর করতে নতুন প্রজ্ঞাপন

সরকারি চাকরিজীবীরা অবসরে যাওয়ার ঠিক এক বছর আগে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যান। এলপিআর শেষ হওয়ার পর তারা যান অবসরে। এই অবসরের নামই অবসর-উত্তর ছুটি (পিআরএল)। কেউ কেউ এলপিআরে থাকতেই পিআরএলে যেতে চান এবং যানও। সে ক্ষেত্রে পেনশন, আর্থিক সুবিধা, অবসরের তারিখ, এলপিআর শুরুর তারিখ এবং চূড়ান্ত অবসর শুরুর তারিখ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।

এই বিভ্রান্তি দূর করতে নতুন করে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। রবিবার (১৪ ফেব্রুয়ারি) অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব খালেদা নাছরিন স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এলপিআরকে পিআরএলে রূপান্তর করলে পিআরএলকাল পেনশনযোগ্য চাকরি হিসেবে গণ্য হবে না। তবে ওই সরকারি কর্মচারী এলপিআরে থাকার সময় যেসব সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য, পিআরএলে গেলেও তিনি ওগুলো পাবেন।

অর্থ বিভাগ একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দিয়েছে। যেমন ক-এর জন্মতারিখ ১৯৬২ সালের ১ জানুয়ারি। ক-এর ৫৯ বছর বয়স পূর্ণ হবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর এবং ওই দিনই তিনি অবসরে যাবেন। ছুটি পাওনা সাপেক্ষে ক-এর পিআরএল শুরু হবে অবসরে যাওয়ার পরদিন, অর্থাৎ ২০২১ সালের ১ জানুয়ারি থেকে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ক- ১২ মাস পিআরএল ভোগ করলে তার ছুটি শেষ হবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর এবং তার চূড়ান্ত অবসরে যাওয়ার তারিখ হবে ২০২২ সালের ১ জানুয়ারি। তবে পিআরএল ভোগ না করলে ক-এর চূড়ান্ত অবসরে যাওয়ার তারিখ হবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

পেনশনের সময় নিয়ে বিভ্রান্তি দূর করতে নতুন প্রজ্ঞাপন

পেনশনের সময় নিয়ে বিভ্রান্তি দূর করতে নতুন প্রজ্ঞাপন

আগামী বাজেটে বড় পরিকল্পনা

আগামী বাজেটে বড় পরিকল্পনা

এসএমই উদ্যোক্তারা ৬% সুদে ঋণ পাবেন

এসএমই উদ্যোক্তারা ৬% সুদে ঋণ পাবেন

গণছাড়ের সুবিধা নিয়েছেন ১৩৩০৭ জন ঋণখেলাপি

গণছাড়ের সুবিধা নিয়েছেন ১৩৩০৭ জন ঋণখেলাপি

বিশ্ববাজারে কমছে সোনার দাম

বিশ্ববাজারে কমছে সোনার দাম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ