সব
facebook apsnews24.com
মাদক কারবারিদের বিন্দুমাত্র ছাড় নয়- কুড়িগ্রামের এসপি - APSNews24.Com

মাদক কারবারিদের বিন্দুমাত্র ছাড় নয়- কুড়িগ্রামের এসপি

মাদক কারবারিদের বিন্দুমাত্র ছাড় নয়- কুড়িগ্রামের এসপি

মাসুদ রানা,কুড়িগ্রাম প্রতিনিধি: মাদক ব্যবসায়ী, সেবী কিংবা মাদক কারবারিদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন কুড়িগ্রামের পুলিশ সুপার(এসপি) সৈয়দা জান্নাত আরা।

মাদক ও সন্ত্রাস দমনের পাশাপাশি গণপরিবহনে চাঁদাবাজি ঠেকাতে মাঠে কাজ করছে জেলা পুলিশের সদস্যরা।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, দেশের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম হওয়ায় এখানে মাদকের প্রবনতা অনেকটাই বেশী।পুলিশের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি প্রয়োজন।জেলার প্রত্যেক থানা পুলিশকে মাদক কারবারিদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি ঘোষণা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশ সুপার বলেন, মাদক কারবারিরা ও চাঁদাবাজরা যেই হোক বা যত প্রভাবশালী হোক কেউ ছাড় পাবে না।জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলার মাদক কারবারিদের আইনের আওতায় এনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।যেকোন তথ্য জানাতে সরাসরি পুলিশ সুপার অথবা ৯৯৯এ ফোন করার আহবান জানান তিনি।যেকোন অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশের সদস্যরা।

মাসুদ রানা
কুড়িগ্রাম প্রতিনিধি
তাং ১০-০২-২০২১ইং
মোবাইল: ০১৭৬০৯৭৮৭৮৫

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

মাদক কারবারিদের বিন্দুমাত্র ছাড় নয়- কুড়িগ্রামের এসপি

মাদক কারবারিদের বিন্দুমাত্র ছাড় নয়- কুড়িগ্রামের এসপি

আদাবরে গার্মেন্টস কর্মী খুনের ঘটনায় আরও একজন

আদাবরে গার্মেন্টস কর্মী খুনের ঘটনায় আরও একজন

থানায় ওসির দায়িত্ব এসপিদের দিতে দুদকের সুপারিশ

থানায় ওসির দায়িত্ব এসপিদের দিতে দুদকের সুপারিশ

মহিপুরে পুলিশের অভিযানে মদ ও মদ তৈরির উপকরণ জব্দ

মহিপুরে পুলিশের অভিযানে মদ ও মদ তৈরির উপকরণ জব্দ

মহিপুরে কিশোর নির্যাতনের ভিডিও ভাইরাল, মামলায় আটক ১

মহিপুরে কিশোর নির্যাতনের ভিডিও ভাইরাল, মামলায় আটক ১

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ