সব
facebook apsnews24.com
মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার - APSNews24.Com

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

মহিবুল্লাহ পাটোয়ারী : পটুয়াখালীর মহিপুরে হাত পা বেঁধে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান (২২) কে ৬ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। আজ বুধবার সকাল ৭ টায় মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের স্লুইজগেট এলাকার বালুবাহী নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ডিঙ্গি নৌকা ফাতরার বন এলাকায় বালু আনতে যায়।

এসময় বালুবাহী নৌকা দেখে রায়হান তাদের কাছে সাহায্য চাইলে তারা রায়হানকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। উদ্ধারের সময় রায়হানে হাত বাঁধা ছিল বলে জানিয়েছে বালুবাহী নৌকার শ্রমিকরা। গত বৃহস্পতিবার দুুপুরে বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোজ হয় যুবক রায়হান। পরে শুক্রবার সকালে রায়হানকে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যে রায়হানকে অক্ষত উদ্ধার করা হয়েছে। এবং মামলার ৯ আসামীর মধ্যে ইতিমধ্যে দুইজনকে বিপুল পরিমান মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে।

  • 96
    Shares

আপনার মতামত লিখুন :

আত্মহত্যা কারা করে, কেনো করে?

আত্মহত্যা কারা করে, কেনো করে?

রিমান্ড শেষে কারাগারে ডিজে নেহা

রিমান্ড শেষে কারাগারে ডিজে নেহা

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

ভারতে বাংলাদেশির ২৯ বছরের কারাদণ্ড

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

মহিপুরে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান উদ্ধার

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

প্রতারণা করে ২০ বছরেই কোটিপতি, ফাঁদে সরকারী কর্মচারীও

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ