সব
facebook apsnews24.com
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায় না করতে নির্দেশ - APSNews24.Com

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায় না করতে নির্দেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায় না করতে নির্দেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর আদায় না করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার এ আদেশ দেন।

১৫ শতাংশ হারে আয়কর আদায়ে দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর আদায় না করতে বলা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে ওই প্রজ্ঞাপন দুটির বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এক শিক্ষার্থী পৃথক ৪৬টি রিট করেন। রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দেন। ওই দুই প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ শতাংশ হারে রিট আবেদনকারী যেসব প্রতিষ্ঠান থেকে আয়কর বাবদ অর্থ আদায় করেছে তা ফেরত দিতে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যার পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় স্থগিত করেন। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ পৃথক ৪৪টি লিভ টু আপিল করে, যার ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও সমরেন্দ্র নাথ বিশ্বাস। অন্যদিকে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম আমীর-উল ইসলাম, এ এফ হাসান আরিফ, রোকন উদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল, প্রবীর নিয়োগী, ওমর সাদাত ও সাখাওয়াত হোসেন।

  • 10
    Shares

আপনার মতামত লিখুন :

আল-জাজিরা নিয়ে নগদকে জড়িয়ে লিফলেট: সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

আল-জাজিরা নিয়ে নগদকে জড়িয়ে লিফলেট: সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

সুপ্রিম কোর্টের রায় ও আদেশ বাংলায় অনুবাদে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন

সুপ্রিম কোর্টের রায় ও আদেশ বাংলায় অনুবাদে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন

আলজাজিরার প্রতিবেদন সরিয়ে নিতে কি গুগল ও ফেসবুক বাধ্য?

আলজাজিরার প্রতিবেদন সরিয়ে নিতে কি গুগল ও ফেসবুক বাধ্য?

কুষ্টিয়ায় বিচারকের গাড়ীতে ধাক্কা, বাস ও হেলপার হেফাজতে

কুষ্টিয়ায় বিচারকের গাড়ীতে ধাক্কা, বাস ও হেলপার হেফাজতে

বাংলাদেশ ব্যাংকে হামলা চালানো তিন হ্যাকার যুক্তরাষ্ট্রে অভিযুক্ত

বাংলাদেশ ব্যাংকে হামলা চালানো তিন হ্যাকার যুক্তরাষ্ট্রে অভিযুক্ত

দীপন হত্যা মামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

দীপন হত্যা মামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ