সব
facebook apsnews24.com
২৪ ঘণ্টা আইনি পরামর্শ ১৬৪৩০ নম্বরে মিলবে ঘরে বসেই - APSNews24.Com

২৪ ঘণ্টা আইনি পরামর্শ ১৬৪৩০ নম্বরে মিলবে ঘরে বসেই

২৪ ঘণ্টা আইনি পরামর্শ ১৬৪৩০ নম্বরে মিলবে ঘরে বসেই

এপিএস নিউজ ডেস্ক,

করোনাভাইরাস মোকাবিলায় ঘরে বসে ২৪ ঘণ্টা যে কোনো প্রয়োজনীয় তথ্য বা আইনি পরামর্শ সেবা পাওয়া যাচ্ছে জাতীয় হেল্পলাইন কল সেন্টারের ১৬৪৩০ (টোল ফ্রি) নম্বরে।

এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।

সংস্থার সহকারী পরিচালক (মনিটরিং) মাসুদা ইয়াসমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে অসচ্ছল সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা দেয়ার উদ্দেশে আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ প্রণয়ন করা হয়।

এ আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে। বর্তমানে সারাদেশে সংস্থার তত্ত্বাবধানে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

এর আগে ১৫ এপ্রিল এই বিজ্ঞপ্তি দেন সংশ্লিষ্ট দফতর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে ঘরে বসে যে কোনো আইনগত প্রয়োজনে আইনি পরামর্শ বা তথ্য প্রাপ্তির উদ্দেশে সরকারি আইনগত সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টার ১৬৪৩০ (টোল ফ্রি) নম্বরটি ২৪ ঘণ্টা চালু থাকবে। সূত্রঃ ঢাকাটাইমস/১৯এপ্রিল/এআইএম/ইএস

এপিএস/১৯এপ্রিল/টিআইএন।

  • 50
    Shares

আপনার মতামত লিখুন :

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বৈদেশিক মুদ্রার মজুত

৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বৈদেশিক মুদ্রার মজুত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ