সব
facebook apsnews24.com
মোবাইলে কোরআন তেলাওয়াত - APSNews24.Com

মোবাইলে কোরআন তেলাওয়াত

মোবাইলে কোরআন তেলাওয়াত

কম্পিউটার, মোবাইল কিংবা অন্য যেকোনো ডিজিটাল ডিভাইসে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে শরিয়তের বিধান হলো স্ক্রিন স্পর্শ না করে ¯্রফে দেখে দেখে তেলাওয়াত করলে অজু থাকা জরুরি নয়। অজু ছাড়াও তেলাওয়াত করা যাবে। তবে গোসল ফরজ হলে তা জায়েজ হবে না। কারণ রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘ঋতুস্রাব ও গোসল আবশ্যক হওয়া ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে না।’ (তিরমিজি, হাদিস : ১৩১)

আর যদি স্ক্রিন স্পর্শ করে তেলাওয়াত করা হয়, তাহলে অধিকাংশ ফকিহদের মত হলো, অজু ছাড়া তা স্পর্শ করা যাবে না। যখনই কোরআনের আয়াত স্ত্রিনে ভেসে উঠবে, তখনই তা স্পর্শ করতে অজু থাকতে হবে। রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘পবিত্র হওয়া ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না।’ (মুয়াত্তা মালিক, হাদিস : ৬৮০)। উমর (রা.) যখন অমুসলিম ছিলেন, তখন কোরআন স্পর্শ করতে চাইলে তার বোন বলেছিলেন, ‘তুমি অপবিত্র, আর এ গ্রন্থ পবিত্র ছাড়া কেউ ধরতে পারে না।’ (মুসনাদুল বাজ্জার : ১/৪০১)

তবে সমকালীন কোনো কোনো আলিম বলেছেন, ‘কোরআনের লিপি স্থায়ী হলে অজু ছাড়া স্পর্শ করা জায়েজ নেই, যেমন কাগজে ছাপা অক্ষরের কোরআন। মোবাইল স্ক্রিনের কোরআন স্থায়ী নয়। কিছু আলোকরশ্মির মাধ্যমে তা স্বল্প সময়ের জন্য দৃশ্যমান হয়। তাছাড়া এর ওপর গ্লাসের আবরণও থাকে। তাই তা অজু ছাড়া স্পর্শ করা যাবে।’ (আল-ইসলাম, সওয়াল-জওয়াব, ফতোয়া : ১০৬৯৬৬১)

সারকথা হলো, বিষয়টি যেহেতু মতভেদপূর্ণ এবং কোরআন মজিদ যেহেতু পৃথিবীর পবিত্রতম ও মর্যাদাপূর্ণ গ্রন্থ, তাই পাক-পবিত্র হয়েই তা স্পর্শ করা ইমানের দাবি। পারতপক্ষে স্ক্রিনেও অজু ছাড়া কোরআন স্পর্শ না করাই শ্রেয়।

মুফতি আবুদারদা

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

রজব মাসের করণীয়-বর্জনীয়

রজব মাসের করণীয়-বর্জনীয়

মোবাইলে কোরআন তেলাওয়াত

মোবাইলে কোরআন তেলাওয়াত

রাস্তায় ঘুরে পোস্টার থেকে ‘আল্লাহ’র নাম সংগ্রহ করেন হোসনে আরা

রাস্তায় ঘুরে পোস্টার থেকে ‘আল্লাহ’র নাম সংগ্রহ করেন হোসনে আরা

কুকুর কেন বন্ধুবৎসল ও কুকুর সম্পর্কে ইসলামের নির্দেশনা

কুকুর কেন বন্ধুবৎসল ও কুকুর সম্পর্কে ইসলামের নির্দেশনা

ফজরের ওয়াক্তে মারার ইচ্ছা পূরণ যুবকের, ভাইরাল স্ট্যাটাসটি

ফজরের ওয়াক্তে মারার ইচ্ছা পূরণ যুবকের, ভাইরাল স্ট্যাটাসটি

কাতার-কায়রো নয় ঢাকা-কাতার রুটে ‘হিমালয় দেখেছেন’ আজহারী

কাতার-কায়রো নয় ঢাকা-কাতার রুটে ‘হিমালয় দেখেছেন’ আজহারী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ