সব
facebook apsnews24.com
বাকেরগঞ্জে বরিশাল বিভাগীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন - APSNews24.Com

বাকেরগঞ্জে বরিশাল বিভাগীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন

বাকেরগঞ্জে বরিশাল বিভাগীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন

সারা দেশের ন্যায় বরিশাল জেলায় একযোগে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম আজ ৭ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জ উপজেলার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে বরিশাল বিভাগীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য বরিশাল ৬ নাসরিন জাহান রতনা এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ ডাঃ বাসুদেব কুমার দাস, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, বিভাগীয় উপ-পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ ডাঃ মোঃ হুমায়ুন শাহীন, উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ মাধবী রায়, সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ তরিকুল ইসলাম উজ্জ্বল, থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনাসেম সাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের হাওলাদার, সাবেক ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, হাসপাতালের আরএমও ডাঃ ইসমত জেরিন জুঁই, প্রমুখ।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অতিথিরা কোভিট-১৯ এর টিকাদান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য নাসরিন জাহান রত্না এমপি বরিশাল স্বাস্থ্য বিভাগীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে বরিশাল বিভাগে প্রথম কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন মুক্তিযোদ্ধা কমান্ডার পাদ্রীশিবপুর ইউনিয়ন অলেন্ড গোমেজ, মাননীয় সংসদ সদস্য নাসরিন জাহান রত্না এমপি, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ভূমি বাকেরগঞ্জ তরিকুল ইসলাম উজ্জ্বলসহ আরও অনেকে। বরিশাল জেলায় ১ লক্ষ ৬৮ হাজার ডোজ কোভিট-১৯ এর ভ্যাকসিন এসেছে যা ৮৪ হাজার মানুষের মাঝে প্রদান করা হবে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে কন্যাকে ফেলে পালিয়ে গেলেন মা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে কন্যাকে ফেলে পালিয়ে গেলেন মা

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ