সব
facebook apsnews24.com
ফুলে ফুলে ভরে গেছে নবনির্বাচিত মেয়রের বাসভবন - APSNews24.Com

ফুলে ফুলে ভরে গেছে নবনির্বাচিত মেয়রের বাসভবন

ফুলে ফুলে ভরে গেছে নবনির্বাচিত মেয়রের বাসভবন

দলের বিভিন্ন ইউনিটের সর্বস্তুরের নেতাকর্মী, সাতটি ইউনিয়নের জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যাবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের ভালবাসায় মুগ্ধ হয়েছেন হ্যাট্রিক মেয়র মোঃ হারিছুর রহমান।

জেলার একমাত্র রাজনৈতিক সচেতন বলেখ্যাত গৌরনদী পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো বিপুলভোটের ব্যাবধানে মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান।

গত ৩০ জানুয়ারির নির্বাচনে টানা তৃতীয়বার পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর ওইদিন রাত থেকে অদ্যবর্ধি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে মেয়রের দিয়াশুরস্থ বাসভবনে। শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় মেয়র হারিছুর রহমান সকলের ভালবাসায় মুগ্ধ হয়েছেন। ফুলের তোড়ায় ভরে গেছে মেয়রের বাসভবন।

শনিবার সকালে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত হ্যাট্রিক মেয়র হারিছুর রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার নেতৃত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সিনিয়র সদস্য আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহসভাপতি বদরুজ্জামান খান সবুজ, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, সহপ্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, আতাউর রহমান চঞ্চল, মনতোষ সরকার, আরিফিন রিয়াদ, বিনয় কৃষ্ণ শিয়ালী, এইচ এম লিজন, জিএম জসিম হাসান, সৌরভ হোসেন, রনি মোল্লা, এমডি ফাহাদ মিয়া প্রমুখ।

সাংবাদিকদের উদ্দেশ্যে মেয়র হারিছুর রহমান বলেন,এ বিজয় অামার একার নয় -অাপনাদের সকলের বিজয়। জীবনে যতোদিন বেঁচে থাকবো ততোদিন আমার রাজনৈতিক অভিভাবক স্থানীয় সংসদ সদস্য মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর দিক নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে জনগনের পাশে থেকে কাজ করে যাবো। এজন্য তিনি (মেয়র) গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে কন্যাকে ফেলে পালিয়ে গেলেন মা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে কন্যাকে ফেলে পালিয়ে গেলেন মা

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ