সব
facebook apsnews24.com
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু - APSNews24.Com

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

মোঃমিশন আলী ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় সোহেল রানা (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে কালীগঞ্জ উপজেলার বাবরা রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল রানা উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। সে কালীগঞ্জের সরকারী মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, সকালে সোহেল রানা বাড়ি থেকে বের হয়ে মাঠে যাচ্ছিল। পথে বাবরা রেল গেট পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস নামের ট্রেনটি তাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনা স্থলেই মারা যায় সোহেল রানা।

কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার জামাল খান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেলের লাশ পরিবার নিয়ে গেছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে কন্যাকে ফেলে পালিয়ে গেলেন মা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে কন্যাকে ফেলে পালিয়ে গেলেন মা

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ