সব
facebook apsnews24.com
পটুয়াখালীর রাজ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক - APSNews24.Com

পটুয়াখালীর রাজ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক

পটুয়াখালীর রাজ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক

নিজস্ব প্রতিনিধি :

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক হলেন পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের কৃতি সন্তান “ওয়াহিদ খান রাজ”।

ছাত্রনেতা ওয়াহিদ খান রাজ ঢাকা কলেজ থেকে পড়াশুনা শেষ করেছেন ।

তিনি ইতিপূর্বে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি, কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম -সাধারন সম্পাদক, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সদস্যপদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ প্রতিক্ষার পর কেন্দ্রীয় কমিটির শূন্য পদে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক ।

রোববার সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগ ঐতিহ্যবাহী ও দেশের সবচেয়ে বড় সংগঠন। ফলে নেতা নির্বাচনেও অনেক সচেতনতার মধ্য দিয়ে যেতে হয়। এতদিন যাচাইবাছাই করা শেষে কমিটি দেয়া হয়েছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কমিটি করতে সকল পদ পূরণ করা হয়েছে। ব্যাপক যাচাইবাছাইয়ের কারণে আগেই সবগুলো পূরণ করা যায়নি। তবে ছাত্রলীগের প্রধান দিক নির্দেশক দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো কমিটি পূর্ণ করা হয়েছে।

তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটি সামনে ছাত্রলীগকে আরও গতিশীল করবে। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করবে। এ সময় সংগঠন পরিচালনায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে।

  • 36
    Shares

আপনার মতামত লিখুন :

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বেদে সম্প্রদায়ের সাথে জাগ্রত তারুণ্যের ব্যতিক্রমী ভালবাসা দিবস উৎযাপন।

বেদে সম্প্রদায়ের সাথে জাগ্রত তারুণ্যের ব্যতিক্রমী ভালবাসা দিবস উৎযাপন।

কলারোয়ায় আশা এনজিও’র চিকিৎসা ভাতা প্রদান

কলারোয়ায় আশা এনজিও’র চিকিৎসা ভাতা প্রদান

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন জাতীয় ঐক্য : জেবেল

গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন জাতীয় ঐক্য : জেবেল

পটুয়াখালী পৌর ছাত্রলীগের কমিটিতে সভাপতি সবুর, সা. সম্পাদক শাহেদ

পটুয়াখালী পৌর ছাত্রলীগের কমিটিতে সভাপতি সবুর, সা. সম্পাদক শাহেদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ