নিজস্ব প্রতিবেদক:
‘রক্তের গ্রুপ থাকলে জানা রক্ত দিতে নাই কো মানা, ধর্ম বর্ণ নির্বিশেষে রক্ত দিব হেসে হেসে’ স্লোগানকে সামনে রেখে নীলফামারি জেলার জলঢাকা উপজেলাধীন টেংগনমারির স্বেচ্ছায় রক্তদান সংগঠন দৃষ্টিনন্দন ও বালাপাড়া সচেতন যুব সমাজের যৌথ উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে গণসচেতনতা মুলক কর্মকান্ড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) আরাজি কাঁঠালি বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত দের শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করা হয়। সেইসাথে রক্তদানে উদ্বুদ্ধ করতে সচেতনতা মূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাকিবুল ইসলাম শাকিল (ল্যাব টেকনোলজিস্ট জলঢাকা), সংগঠনের সভাপতি আসলাম হাকিম, সাধারণ সম্পাদক এনামুল হকসহ সংগঠনটির বিভিন্ন স্তরের সদস্যারা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সদস্যরা জানান, রক্তদান নিয়ে সেই গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে কাজ করে যাচ্ছে ‘জলঢাকা উপজেলার টেংগনমারি স্বেচ্ছায় রক্তদান সংগঠন দৃষ্টিনন্দন’ রক্তের গ্রুপ না জানার কারণে অনেকেই রক্তদান করতে পারেন না। তাই এলাকা ভিত্তিক ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
এ বিষয়ে সংগঠনের সভাপতি বলেন, আমাদের এই রক্তদান সংগঠন থেকে গত ১ বছর ধরে প্রায় ৩শ’ জন ডোনার ম্যানেজ করে দিয়ে রোগীদের সহযোগীতা করেছি। আমাদের উদ্দেশ্য রোগীকে রক্ত দিয়ে সাহায্য করা। আমারা এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় ৯টি ক্যাম্পেইন করেছি সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া তিনি এসব স্বেচ্ছাসেবী কার্যক্রমে বিত্তবানদের সহযোগিতার হাত বাড়াতে আহ্বান জানান।


