সব
facebook apsnews24.com
ওটরায় আ'লীগ মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান দিলিপ খন্দকার - APSNews24.Com

ওটরায় আ’লীগ মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান দিলিপ খন্দকার

ওটরায় আ’লীগ মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান দিলিপ খন্দকার

তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে নির্বাচনকে কেন্দ্র করে ওটরা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আজ ২৭ জানুয়ারি বুধবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ অফিসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি হাতে আবেদন ফরম তুলে দেন ওটরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোন্দকার আহসান সরোয়ার(দিলিপ খন্দকার)। এসময়ে বাংলাদেশ আওয়ামী লীগের ওটরা ইউনিয়ন শাখার অন্যতম সদস্য ও সাবেক চেয়ারম্যান দিলিপ খন্দকার’র সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা ফেরদৌস খান, শাহদাত খান, মেহেদী খান’সহ ইউনিয়ন আওয়ামী লীগ নেত্রীবৃন্দ।

এব্যপারে সাবেক চেয়ারম্যান দিলিপ খন্দকার জানান, “দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক ও বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’ র কাছে আমার রাজনৈতিক জীবনের হাতেখড়ি। আমার শ্রদ্ধেয় পিতা মৃত. খোন্দকার আলী মোজাম্মেল এর অনুপ্রেরণা ও উৎসাহে আমার রাজনৈতিক পথে আসা। আমার পিতা ১৯৭৩ইং সালে এই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে তাদের সেবা করেছেন। বিগত ১৯৯৯ইং সালে ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর আর্দশে ও সফলতার সাথে দ্বায়িত্ব পালন করি। তাই ওটরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে ভালোবাসে ও সমর্থন করে। তাই আমাকে ওটরা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দলীয় মনোনয়ন দেওয়া হলে বঙ্গবন্ধুর আর্দশে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের এবং আমার রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নেতৃত্বে ওটরা ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রুপান্তর করতে আমরন চেষ্টা করবো।”

  • 15
    Shares

আপনার মতামত লিখুন :

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ