সব
facebook apsnews24.com
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু - APSNews24.Com

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুরের বিরলের ফরক্কাবাদ জয়নুল মুদিখানা নামক এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরাক্কাবাদ ইউপি’র ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন (৩০) ও মোজাম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)।

বিরল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, রাত ১০ টার দিকে বোচাগঞ্জ অভিমুখ থেকে ছেড়ে আসা ট্রাকের (ঢাকা মেট্রো- ১৮-৭৯০২) সাথে

একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়। ঘটনার সাথে সাথে স্থানীয় জনতা যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের কর্মীদের সহযোগিতায় পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ