নিজস্ব প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক আলতাফ হোসেনের বাড়ির নির্মাণ কাজ উদ্বোধন করেছেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের টার্মিনাল সংলগ্ন বটিয়ারগাতিতে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক বেলাল উদ্দীন, ১০ নং হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, ঝিনাইদহ পৌর এলাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়াহিজ্জামান উজ্জ্বলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে মেয়র সাইদুল করিম মিন্টু পৌরসভা কর্তৃক নির্ধারিত নিয়মাবলী মেনে কাজ শুরু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।


