সব
facebook apsnews24.com
বামরাইলে আ'লীগ মনোনয়ন প্রত্যাশী ইউপি ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াদ - APSNews24.Com

বামরাইলে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী ইউপি ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াদ

বামরাইলে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী ইউপি ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াদ

তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে বামরাইল ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন পেতে আজ ২৬ জানুয়ারি মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ অফিসে বামরাইল ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি হাতে আবেদন ফরম তুলে দেন বামরাইল ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ লিমন সরদার রিয়াদ।

এসময়ে তিনি জানান, “আমার রাজনৈতিক জীবনের সূচনালগ্ন থেকে আমি বঙ্গবন্ধুর আর্দশে বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের এবং আমার রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নির্দেশনায় রাজনীতি করছি। বর্তমানে আমি বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে আওয়ামী লীগের সমস্ত কর্মকান্ডে সামনে থেকে সক্রিয় ভাবে দ্বায়িত্ব পালন করে যাচ্ছি। আমার পরিবার বর্গ সকলে মুজিব আর্দশে বিশ্বাসী। আমার বিরুদ্ধে বিগত জামাত বিএনপি জোট সরকারের আমলে বেশ কয়েকবার মামলা হামলার শিকার হই। ২০০৫ সালে আমি বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক নির্বাচিত হই, ২০০৬ সালে সেনা সমর্থীত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন জননেত্রী শেখ হাসিনাকে মিথ্যা মামলায় গ্রেফতার হন, তখন সারা দেশে মুজিব প্রেমী ছাত্রলীগের যে আন্দোলন হয় সেই আন্দোলন বামরাইল ইউনিয়ন ছাত্রলীগ অন্যতম, তৎকালীন সেনাবাহিনীর রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমি ও নির্যাতিত ছাত্রলীগ কর্মী ভাইদের নিয়ে সানুহার ও ইচলাদী বাসস্ট্যান্ডে আন্দোলন সংগ্রাম করি। এরপরে বিএনপির অগ্নি সন্ত্রাসী বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন সহ সকল আন্দোলন সংগ্রামে সামনা সামনি মোকাবিলা করি। রাজনৈতিক কর্মকান্ডের পাশা পাশি সামাজিক কর্মকান্ড করে থাকি। তাই জনপ্রতিনিধি হতে পারলে জনগণের পাশে থেকে আরো বেশি এসকল কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে উন্নয়ন করা সম্ভব। তাই আমি বামরাইল ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী।”

  • 130
    Shares

আপনার মতামত লিখুন :

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ