সব
facebook apsnews24.com
ওটরায় আ'লীগ মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা আকবর হোসেন বেপারী - APSNews24.Com

ওটরায় আ’লীগ মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা আকবর হোসেন বেপারী

ওটরায় আ’লীগ মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা আকবর হোসেন বেপারী

তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলিয় মনোনয়ন পেতে এরই মধ্যে প্রার্থীদের দৌড় ঝাপ শুরু। ওর্য়াড থেকে শুরু করে দলীয় হাইকমান্ড পর্যন্ত সকলেই তোরজোর চেষ্টা করছেন যার যার মাঠ গুছাতে।

উপজেলার ওটরা ইউনিয়নে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ওটরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আকবর হোসেন বেপারী। তিনি ইতিমধ্যে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সফল পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি’সহ উপজেলা আওয়ামী লীগ নেত্রীবৃন্দের হাতে আবেদন ফরম জমা দিয়েছেন। এপর্যন্ত ওটরা ইউনিয়নে সর্বমোট ১১ জন আ’লীগের মনোনয়ন পেতে উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন জমা দিয়েছেন। প্রত্যেকেই নিজেকে প্রার্থী হিসাবে কেন উপযুক্ত মনে করেন সে বিষয় অতিতে দলীয় কর্মকান্ড ও জনসেবা মূলক কর্মকান্ড তুলে ধরে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী।

এব্যাপারে ওটরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও জনপ্রিয় যুবনেতা মোহাম্মদ আকবর হোসেন বেপারী জানান, ” আমি বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে গ্রেটার বরিশালে রাজনৈতিক অভিভাবক আমাদের সকলের অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র দিকনির্দেশনায় ও উপজেলা আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রাম ও কর্মকান্ডে সামনে থেকে সক্রিয় ভাবে দ্বায়িত্ব পালন করে যাচ্ছি। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি সকল সামাজিক কর্মকান্ডেও অগ্রণী ভূমিকা পালন করি। সর্বপরি আমি সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, লোকালয়ের বিভিন্ন রাস্তা ঘাট নিজ দ্বায়িত্বে এলাকার জনসাধারনকে সাথে নিয়ে উন্নয়ন করেছি। স্কুল কলেজ শিক্ষার্থী যুবসমাজ নবীন প্রবীন সর্বসাধারান আমাকে ভালোসাবে এবং সমর্থন করে।”

তিনি আরো বলেন, সকলের দোয়া ও ভালোবাসায় যদি বাংলাদেশ আওয়ামী লীগ কতৃক নৌকা প্রতীকে মনোনয়ন পাই তাহলে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জনের মাধ্যমে আগামীতে ওটরা ইউনিয়নে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

  • 88
    Shares

আপনার মতামত লিখুন :

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ