সব
facebook apsnews24.com
শেখ হাসিনার স্বপ্নে আধুনিক ইউনিয়ন গড়বো- রাজ্জাক মৃধা - APSNews24.Com

শেখ হাসিনার স্বপ্নে আধুনিক ইউনিয়ন গড়বো- রাজ্জাক মৃধা

শেখ হাসিনার স্বপ্নে আধুনিক ইউনিয়ন গড়বো- রাজ্জাক মৃধা

তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে প্রার্থীদের দৌড় ঝাপ শুরু হয়েছে। ওর্য়াড থেকে শুরু করে দলীয় হাইকমান্ড পর্যন্ত সকলেই জোর চেষ্টা করছেন যার যার মত মাঠ গুছাতে।

উপজেলার ওটরা ইউনিয়নে এপর্যন্ত চেয়ারম্যান পদে সর্বমোট ১১ জন আ’লীগের মনোনয়ন পেতে উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন জমা দিয়েছেন। প্রত্যেকেই নিজেকে প্রার্থী হিসাবে কেন উপযুক্ত মনে করেন সে বিষয়ের প্রমাণ হিসেবে অতীতের জনসেবা মূলক কর্মকান্ড তুলে ধরেন।

এব্যাপারে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগ ওটরা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ রাজ্জাক মৃধা জানান, ” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আর্দশকে বুকে ধারণ করে সমাজের সর্বস্তরের জনগণের পাশে থেকে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। তাই সকলের দোয়া ও ভালোবাসা সাথে নিয়ে জনপ্রতিনিধি হতে পারলে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর আর্দশ ও নীতি বাস্তবায়নে সদা জাগ্রত থাকবো। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নে এবং দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ‘র দিকনির্দেশনা নিয়ে ওটরা ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে পরিনত করবো, ইনশাআল্লাহ।”

তিনি তার পূর্বের সংগঠনিক পরিচিতি তুলে ধরে বলেন, ” আমি ছোটবেলা থেকেই সক্রিয় ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থেকে মানুষের পাশে ছিলাম আছি থাকবো।

তিনি আরো বলেন, প্রথমে বাংলাদেশ ছাত্রলীগে সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজ শাখার সভাপতি, এরপরে বাংলাদেশ ছাত্রলীগ ওটরা ইউনিয়ন শাখার সভাপতি, এরপরে বাংলাদেশ ছাত্রলীগ উজিরপুর উপজেলা শাখার সহ সভাপতি হিসেবে আওয়ামী সকল আন্দোলন সংগ্রামে সফল ভাবে কাজ করেছি। এরপরে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ওটরা ইউনিয়ন শাখার সভাপতি ও আওয়ামী সেচ্ছাসেবক লীগ উজিরপুর উপজেলা শাখারসহ সভাপতি হিসাবে সফল ভাবে দ্বায়িত্ব পালন করেছি। বর্তমানে তিনি ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সুপরিচিতি নিয়ে দ্বায়িত্ব পালন করছেন।

পরিশেষে তিনি বলেন, ওটরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন করে, আসন্ন ইউপি নির্বাচনে ওটরা ইউনিয়নের চেয়ারম্যান পদে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ কতৃক মনোনীত করা হলে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে ওটরা ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রুপান্তর করবো ইনশাআল্লাহ।

  • 101
    Shares

আপনার মতামত লিখুন :

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

রাজারহাটে ৭ সন্ত্রাসী গ্রেফতার

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত তিন নিহত এক।

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

প্রেমের টানে কুড়িগ্রামে এসে লাশ হয়ে বাড়ি ফিরল প্রেমিক

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজশাহীতে ভুয়া বিয়েতে ২০ লক্ষ টাকা কাবিনে প্রতারণা, গ্রেপ্তার ২

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা বাতিলের দাবি

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

কলারোয়া জাতীয় পার্টি সভাপতির সহযোগিতায় মসজিদের ছাদ ঢালাই

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ